-
মুখোমুখি
দীপঙ্কর শুভ
কোন এক বেগুনি ভোরের শেষরাত্রিরে
আমি জিজ্ঞাসা সাথে নিয়ে
গোরস্তানের বেওয়ারিশ কংকালের সম্মুখে দাঁড়াবো।
কিছু কথা শুনবো বলে
আরও মনোযোগী কুকুরের মতো
কথার ভেতরে যে বিস্ফোরক সত্যিই থাকে
অন্ধকারে জ্বলজ্বল শৃগালের চোখের মতো,
আমি সেই সত্যটাই জানতে চাইবো তার কাছে।
তার হাড় পড়ে নিয়ে জানার চেষ্টা করবো
কে বা কারা তাকে নির্মম ভাবে-
পৃথিবীর সকাল মাখা জলে সভ্যতার জোড়া স্তনের মতো-চোখ দেখা থেকে বঞ্চিত করেছিল।
আমি বিনয়ী জাতিসাপের মতো তাকে জিজ্ঞেস করে জানবার চেষ্টা করবো
কেন তাকে খামোখা ভয়ংকরের দাঁত ভেবে
চারটি চীনা বুলেটে রক্তাক্ত হতে হয়েছিল
শুধুমাত্র স্লোগান দেওয়ার অপরাধে।
আমি তাকে জিজ্ঞেস করবো,
তার চোখহীন কোঠরিতে বহুবছর বাদে আজও আকাঙ্ক্ষার শিশির জমে কিনা
জমলেও বা কতোটুকু?
নাকি আজও তার পা
সেই আগেকার মতোই আসন্ন বিপ্লবের আশায় সরিষা ফুলের পাঁপড়ি মেখে প্রশান্তিতে
বৌ কথাও পাখি হয়ে উড়ে যেতে চায় কোন এক নিরুদ্দেশে?
আমি তাকে জিজ্ঞেস করবো
কতো দুপুর সজীব থাকে মৃতের প্রেমিকার খোঁপার ফুল
কিংবা কেন আজও গোয়ালা বধূটী
গাভীন গাভীর ওলান দেখে আবারও পোয়াতি হতে চায় অথবা জ্যোৎস্নার কলমি সুবাস সেকি আজও পায়?
আমি তার কাছে আরও জানতে চাইবো আত্মবিশ্বাসী দেবদারু’র মতো
কতোখানি পুরাতন হলে মানুষ
আরও বেশি অবয়বহীন হয়ে উঠে স্মৃতিতে
পায় আসন্ন জীবনে
বসন্তের ঘ্রাণ কার্তিকের আউসের ক্ষেতে।
আমি তার কাছে পূর্বপুরুষ এর মতো জানতে চাইবো
তার একান্ত কোন ব্যাথা আছে কিনা;
অথবা কথা
যে কথারা আদমসুরাত;
বিপ্লবের সম্মুখে বুক চিতিয়ে গুলি খায়
আজন্ম মাতিয়ে রাখে রাখালের মন;
তবুও সুর গায়।
আমি তাকে ধ্যানীর মতো জিজ্ঞেস করব
কতোটুকু ব্যাথা পেলে সরিসৃপ অভিমান
চেতনার বেড়ায় মাতালের মতো হেলেদুলে চলে
কিংবা চিৎকার করে গলা খেঁকিয়ে বলে উঠে
“তোমাদের ভাবতে দেওয়া হচ্ছে না
তোমাদের চিন্তাক্ষেতে আজ আফিমের চাষাবাদ।”6 Comments
Friends
কবিতা সম্ভার
@jannatul-ferddus
Md Ahsan Ullah Ripon
@ripon185
Dreamgirl mukta
@mukta13
অমিত
@amitroy
Kanej-Roksana
@kanej-roksana
Hasin Israk Toaha
@hasinisraktoaha
Syed Farah
@syedfarah
রাইসা আনজুম (পর্শি)
@raisaanjumporshi
রেহমান স্বাধীন
@rehmansadhin


“কতোখানি পুরাতন হলে মানুষ
আরও বেশি অবয়বহীন হয়ে উঠে স্মৃতিতে
পায় আসন্ন জীবনে
বসন্তের ঘ্রাণ কার্তিকের আউসের ক্ষেতে।” বেশ লাগলো লাইনগুলো। শুভেচ্ছা নেবেন।