Profile Photo

স্মৃতি রানী রত্নাOffline

  • srratna1990
  • সমাপ্তীকার আত্মদান
    **************** স্মৃতি রানী রত্না

    আঠারো বছরের ভালোবাসা দিয়ে বিসর্জন,
    সমাপ্তীকা শশুর গৃহে করেছে গমন।
    নতুন স্বপ্ন চোখে নিয়ে, বুকে নিয়ে আশা,
    ওরাই বুঝি করবে আপন দিয়ে ভালোবাসা।।

    লাল বেনারশি পরা সিঁথিতে সিদুর ভরা,
    সোনার গহনা দিয়ে সকলের মন কারা,
    চোখের জলে বুক ভেসে যায় কাতর অন্তর,
    পরকে আপন করতে গিয়ে আপন করল পর।।

    শশুর গৃহে পা রেখেছে খুশির সীমা নাই,
    আলতা মাখা রাঙা পায়ে রঙিন ঘর সাঁজায়।
    স্বামীর ঘরে নিরব সেযে ভাঙলো নিরবতা,
    এসোনা পাসে কিছু কথা বলি,মান যদি সেটা।।

    যতই দিন যায় ততই চাহিদা হয়,
    বাকিটা কবে দেবে? আমরা তো ভিখারি নয়।
    কথায় কথায় হচ্ছে ক্ষত আঘাত হয়েছে শত,
    জড়াজীর্ন ভগ্ন দেহ, বলে সবাই অবিরত।।

    বাবাকে কি করে শুধায়, তার যে সামর্থ্য নাই।
    ঋণের ভারেতে তার আহার জোটেনা আর,
    নিত্য শুধু হাহাকার, হয়না শোধ দেনা তার।
    কেউতো বোঝেনা সেই হৃদয়ের চিৎকার।।

    দেনার দায় উসুল হবে তাহাকে আঘাত দিলে,
    তাইতো সে সয়ে যায় বাবা মাকে না জানায়,
    প্রানটা আছে কোনমতে পাওনা ফিরিয়ে দিতে,
    বিন্দুও থাকলে বাকি, দেবেনা চির বিদায়।।

    হায়রে নিষ্ঠুর নিয়তি! এটাই কি তাহার প্রাপ্তি?
    যত ছিল মনে আশা সবি যে আজ দুরাশা,
    মনের গোপন ঘরে খুজে যায় আনমনে,
    হলোনা কাউকে বলা রয়ে গেল সঙ্গোপনে।।

    এ কেমন নির্দয় দান! কন্যাকে সম্প্রদান!
    যৌতুকের যাতাকলে চলে গেল তাজা প্রাণ,
    এ কেমন নির্মমতা বিলাপ কি হবেনা প্রথা?
    যুগ-যুগান্তরে কি এই ভাবে যাবে প্রাণ?

    সমাপ্ত হলো আজ সমাপ্তীর জীবন খানি
    লাল পেরে সাদা শাড়ী দাওনা জলদি আনি।
    সাঁজবে বধুঁর সাঁজে থাকবে সবার মাঝে,
    চিতার আগুনে হবে জীবনের অবসান।।

    29
    26 Comments

স্মৃতি রানী রত্না

Teacher and writer

নামের ‍উপরে ক্লিক করুন Facebook: স্মৃতি রানী রত্না

নামের ‍উপরে ক্লিক করুন Email: SERETY RANY RATNA

ঠিকানায় ‍উপরে ক্লিক করুন All time address: CH94+WXC, বাউফল

Skip to toolbar