Profile Photo

পি.কে. সরকারOffline

  • PKSarker
  • Profile picture of পি.কে. সরকার

    পি.কে. সরকার

    4 years, 6 months ago

    “তুমি কি আসবে!”
    — পি কে সরকার
    ঐ যে দেখি দূরে,
    আছো….
    কিন্তু কাছে যেতেই,
    আবার দূরে…..
    তুমি আসবে কবে?
    শুভ্র কাশ ঝরে গেল,
    বিরহ অভিমানে।
    তোমার শহরে কি,
    এখন হিম সমীরণে,
    হিমঝুরি শাখে,
    দোলে আপন মনে।
    ইট পাথরে কি দৃঢ় প্রেম!
    যা তোমায় সম্মোহন করেছে।
    আমি তো গ্রামীণ,
    নদী, বিল, ঝিল….
    সবুজের চোখ জুড়ানো নৈসর্গিক প্রেমে মত্ত;
    তোমার শহরে….
    আধুনিকতার শ্রেষ্ঠ ছোঁয়া,
    ভার্চুয়াল সুখের আপডেট ভার্সন।
    কিন্তু….
    ডাস্টবিন আছে…
    মানবিক সকল পুরোন ভার্সন,
    জঞ্জালের পর জঞ্জালের স্তুপ;
    আপডেট ভার্সন…
    বৃদ্ধাশ্রম, পথশিশু, বস্তির ক্রন্দন….
    কবে বিলুপ্ত হবে।
    সুখের, শান্তির সফটওয়ার চাই,
    ইনস্টল করবো,
    হে বিধাতা,
    তবে আপডেট ভার্সন দিও।
    প্রাকৃতিক নান্দনিকতা,
    অপরিকল্পিত উন্নত বিলাসী মনের চাপে,
    চাপা পড়েছে;
    বলছো নিশ্চয়,
    আমি ব্যাকডেটেড,
    হুম…
    ঠিক তাই’
    আমি দুই শতাব্দির পথিক-
    সাদা কালো আর রঙিনের মিথস্ক্রিয়ায়,
    আজব এক প্রাণী।
    নদীগুলো এখন
    বালি খেকোদের দখলে;
    বন তো উজাড়, ক্ষমতার দাপটে,
    পাহাড় চুরি হচ্ছে…
    তবু তুমি এলে না,
    মানবতা বিলুপ্ত প্রায়, নৈতিকতা নির্বাসনে…
    তুমি আসবে না, আমি জানি;
    তুমি আর আসবে না।
    বৈষম্যহীন মানবতা,
    ভালোবাসার শান্ত পৃথিবী-
    মানুষগুলোর সফল সভ্যতা আছে,
    আছে তথ্য ও প্রযুক্তি ;
    আছে মারণাস্ত্র;
    আছে জৈবিক, রাসায়নিক অস্ত্র’
    মানুষকে মারতে,
    রক্তাক্ত করতে পারলেই…
    আদিম উল্লাসে ভাসি।
    কি অদ্ভুত এক জীব!
    চার সহস্রাধিক ধর্মীয় জাতি,
    সবাই শ্রেষ্ঠ বলছে নিজেদের।
    প্রয়োজনে অন্য মতের কণ্ঠ চেপে ধরবো।
    সংখ্যাগরিষ্ঠ একটি সুবিধাবাদী শব্দ;
    চর্চা দেশে দেশে…
    হে বিধাতা-
    কেনো করলে না,
    ধর্মভিত্তিক পৃথিবী সৃষ্টি;
    কেনো লড়ছে হিংস্রতায়,
    তবে কি এ প্রাণীই শ্রেষ্ঠ!
    শুভ্র কাশ তো-
    বছর ঘুরে আবার আসবে,
    তুমি কবে আসবে?
    শুধুই মানবতা, শুধুই ভালোবাসা;
    শান্তির এক নৈসর্গিক প্রেমময় পৃথিবী,
    তুমি আসবে….!!
    কিন্তু কবে……!

    14
    9 Comments

পি কে সরকার

 

“পি.কে. সরকার — শব্দের ভেতর মানবতা ও সমাজের গভীরতম সত্য খুঁজে চলা এক সমকালীন বাংলা লেখক।”

Skip to toolbar