Profile Photo

Nilufar GhaniOffline

  • Nilufar-Ghani
  • Profile picture of Nilufar Ghani

    Nilufar Ghani

    4 years, 6 months ago

    অব্যক্ত যাতনা

    হঠাৎ একটি দমকা হাওয়ায়
    থেমে গেল একটি জীবনের হৃদস্পন্দন
    নির্বাপিত হল অবিচ্ছুরিত দীপকের প্রজ্জ্বলন
    থেমে গেল প্রার্থিত স্বপ্ন মন্জুরীর অংকুরন

    ভালবাসার রংতুলিতে আঁকা
    প্রজাপতির মধুর আবেশমাখা
    কল্পরাজ্য গুড়িয়ে গেল দানবের প্রচন্ডতায়

    সেইযে মায়ের আঁচলে লেগে থাকা
    সিক্ত মুখের সৌরভ
    বাবার ঘর্মাক্ত নোনা মুখে ভেসে থাকা
    প্রচ্ছন্ন গৌরব
    হারিয়ে গেল সীমাহীন যাতনায়

    নয়মাসের গর্ভযাতনার সুখ
    তিল তিল করে বেড়ে উঠা সেই প্রিয় মুখ
    যখন নিস্তব্ধ হয়ে যায়
    বলো একী সহ্য করা যায়
    প্রতীক্ষার প্রহর শেষে
    কোলে ঝাপিয়ে এসে
    সারা দিনের ক্লান্তি মুছতে আসবেনা কেউ
    বুকের মাঝে ফেনিল বাস্পের ঢেউ
    আছড়ে পড়ে নিজের মাঝেই লুকায়
    আমরা বুঝি হারিয়ে যেতে চাই গভীর নির্লিপ্ততায়
    কিছুই করারনেই
    এই মার্তন্ডতা যেন চলবেই
    মাঝখানে কিছু সময়ের অপচয়
    কিছু কোমলমতি মুখের প্রদীপ্ত ভাষণ
    স্থবির যানবাহনে বসে থাকা যাত্রীর বিরক্তির স্ফূটন
    কিছুদিন আলোচিত থাকবে
    গনমাধ্যম কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে
    তারপর সবকিছু চলবে স্বাভাবিক গতিতে
    শুধু মায়ের অপেক্ষমান ক্লান্ত প্রহর
    বাবার বুকের হৃদর্পিন্ডের পাঁজর
    আঁখি যুগলের ফেনিল আলেয়া
    আজও খুঁজে বুকের মানিকের ছোঁয়া

    8
    6 Comments
Skip to toolbar