-
খবি: মুহাম্মাদ আল-মামুন
তারিখ:০২.১২.২১ইংকবিতা -:
তোমারও কি এমন হয়!! (৩)
——————————–
গোধূলি শেষে আঁধার নামে
পাখি সব নীড়ে ফিরে অবসাদ ঘুচাতে
আমারও মন টানে নীড়ের পথ পানে
সন্ধ্যা প্রদীপ হাতে দাঁড়িয়ে কেউ অপেক্ষাতে
ভেবে ভেবে আঁধার চিরে আবেগে ছুটে চলা ।শূন্য ঘর যেনো খাঁ খাঁ মরু প্রান্তর
দেয়ালের ছবি কথা কয় স্মৃতির আড়ালে
শূন্যতা গ্রাস করে আবেগের মৌনতায়
রূপালী চাঁদ উকি দেয় সঙ্গীহীন জানালায়
কামিনী’র সুবাসে কামনা গৃহকোণে নিরালায়।শিউলি ঝরে টুপ টুপ বিলায়ে রূপ আঁধারে
রজনীগন্ধার সুবাস তোমার চুলের খোঁপাতে
বিবাগী মন পোড়ে, না পেয়ে তোমায় পাশে
সিক্ত নয়ন মলিন বদন অপেক্ষায় সারাক্ষণ
স্মৃতির মেলা চারিধার দুঃখেতে সুখ খুঁজার।মনেতে জিজ্ঞাসা তব, তোমারও কি এমন হয় এখনো।
20 Comments
Friends
md.iqbal hussain
@loneliness-boy1
Jannatun Nur
@jannatun-nur
নন্দিনী
@nandini-chowdhuri
Nahian Hasan
@hasan009
Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]
@md-zaker-hayat-khan
মো. মিকাইল অাহমেদ
@mekail2
Borno
@biborno
সৈয়দ মোহাম্মদ জামান
@sayedzaman
তিমিরে আসক্ত
@mp3010


অসাধারণ, শুভ কামনা রইলো কবি।