-
* হিমির ডায়েরী
_______________
ডায়েরী পড়ছি আর সারা শরীরে এই ঠান্ডাতেও ঘেমে ভিজে যাওয়া টের পাচ্ছি । মুখ ঘামছে , মাথা ঘেমে চোখের উপর পানি চলে আসছে গড়িয়ে ।
কিছুদূর পড়ে মনে হলো গা কাটা দিলো হাত ঠান্ডা হয়ে আসছে যেন ।
হিমির ডায়েরী
____________
১.
আজ ছোট ফুফির বৌভাত অনুষ্ঠান এ একটা চেহারা বার বার আমার মনোযোগ কেড়ে নিচ্ছিলো , শ্যামলা করে ছেলেটি , ওর সাথে কয়েকবার চোখাচোখি হয়েছে , ও যেদিক যাচ্ছে আমি যে খুঁজে খুঁজে শুধু ওকে ই দেখছি এই ব্যাপারটা বোধ হয় ও আঁচ করতে পেরেছে ।
ওর চুল খুব স্বাভাবিক ছাট দেয়া, এখনকার ছেলেদের মতো কোন উঠপাটাং কাট নয় , লম্বা মোটামুটি ভালোই , ঠিক যতোটুকু হলে ভালো দেখায় তেমন । কালো শার্ট এ ওকে এতো মারাত্মক কেন লাগছে কে জানে । ওর চোখ গুলো খুব শান্ত ।
সবচাইতে বেশী পাগল করছে ওর হাঁসি, হাঁসলে গালে একটা টোল পড়ছে ।বার বার শুধু দেখতেই ইচ্ছে করছে ।
লজ্জার মাথা খেয়ে দেখেই যাচ্ছিলাম শুধু , যখন বুঝলাম ধরা পড়ে গেছি তখন নিজেকে সরিয়ে নিয়ে অন্য দিক চলে গেছি তারপরেও শেষ রক্ষা হলোনা ।
হৈ চৈ থেকে এক কোনায় দাঁড়িয়ে বাইরের সবুজের সমারোহ দেখছিলাম বেলকুনি থেকে ।
ফুফাদের বাড়ির চারপাশ ঘিরে শুধু গাছ আর গাছ দূরে যতদূর চোখ যায় ফসলের মাঠ যেন সবুজ গালিচা এর মধ্যে বিশাল দোতলা বাড়ি ।
দেখছিলাম ঠিকই তবে ওর হাঁসিও যেন বার বার টানছিলো আমাকে , তবুও প্রতিজ্ঞা করলাম আর দেখবোনা ।
হঠাৎ পেছন থেকে কেউ বলে উঠলো , ‘আমি নীল , নিলাদ্রি খান । আপনার নাম জানতে পারি ? ‘
আমি অজ্ঞান হতে হতে যেন শেষ মুহূর্তে সামলে নিলাম । এতো সেই , একদম কথা বলতে যেন ভুলে গেলাম ।
নামটাও বলতে পারলাম না ।শুধু পালিয়ে এলাম ।
কিন্তু কি এমন হতো একটু যদি কথা বলতাম !!২.
আমি জানিনা কেন লিখছি ! কিন্তু নিজের কথা বলতে ইচ্ছে করছে ।
আজ ওর ফ্রেন্ড রিকোয়েস্ট এলো আমার কাছে আমি একমুহূর্ত ভাবিনি শুধু একসেপ্ট করলাম । কিছু ফর্মাল মেসেজ আদান প্রদান হলো । ও বললো –
‘ তুমি তো নাম বললেনা সেদিন কিন্তু আমি তোমাকে ঠিকই খুঁজে নিলাম ।
মনে হলো এই দিনটা র জন্য ই অপেক্ষা করছিলাম ।
আমার নাম কিভাবে জানলো এটা জিজ্ঞেস করাতে বললো ‘সিক্রেট পরে একদিন বলবো ‘
আমরা সেলফোন নাম্বার জানলাম পরস্পরের ।
আমার পারমিশন নিয়ে ও আমাকে ফোন করলো । সেদিন ভোর পর্যন্ত কথা বললাম আমরা ।ডায়েরী’র লেখা সব পড়ছি আর কেমন যেন মনে হচ্ছিলো সব কিছুই জানা আমার কিন্তু ধরতে পারছিলাম না ঠিক কি বিষয় যার জন্য এমন অস্থির ভয় কাজ করছে আমার মধ্যে ..
(চলবে )৬6 Comments
Friends
Imamul Islam
@imamul-islam
Jubak Anarjo
@abu-haanif
সা দি য়া (নন্দিনী)
@nandini
কাশফিয়া নাহিয়ান
@kashfianahian
Eva-Sarker
@eva-sarker
Muhammad Ashraful-Alam
@muhammad-ashraful-alam
akash-
@akash-2
Md Riad-Khandoker
@md-riad-khandoker
মোঃ আরিফুল ইসলাম
@ammouriful



অন্যের ডায়েরি পড়ার মাঝে এক অন্য ধরনের অনুভূতি কাজ করে আমার মাঝে সর্বদা। জানি এ গল্প তবুও বেশ প্রান আছে এ গল্পের।