-
* হিমির ডায়েরী
______________ডায়েরী টা অদ্ভূত ভাবে লেখা । স্বাভাবিক হতো যদি প্রতি পাতায় লেখা থাকতো । এখানে হিমি শুধু যেদিন যে মাসে ঘটনা ঘটেছে তা উল্লেখ করে ঠিক সে পাতাতেই লিখেছে ।
মোট বিশ(২০) পাতা লেখা তবুও বুঝতে আর পড়তে সারাদিন লেগে গেল ।
মাথার ভেতর কেমন যেন ঝাকুনি অনুভব করছি কিন্তু আমি স্থবির হয়ে গেছি ।
ডায়েরী’র একদম শেষে এক লাইন
” মিঠি আমাকে ক্ষমা করিস ”
বুঝলাম এই লাইনটা র জন্যই আমাকে নিয়ে এতো টানাহেঁচড়া করছে পুলিশ।
কিন্তু এখন যে মানুষটাই নেই তাকে কি আর অভিযোগ দেবো ! কি বলবো ,কেন এমন ভাবে আমাকে জড়ানো !
ছিঃ কি ভাবছি ! এতো স্বার্থপর হতে পারিনা আমি ।
হিমি নিশ্চয় ইচ্ছাকৃত এমন করেনি , ডায়েরীটা পাওয়া গেছে ওর বিছানার নীচে লুকানো তাই বোঝাই যায় আমাকে জড়ানো উদ্দেশ্য ওর ছিলোনা ।
এখন এসব ভাবার সময় নেই ,ইন্সপেক্টর কে ফোন করাটা জরুরী ।
যাই ঘটুক আমার , সব বলতেই হবে । রিসিভার তুলেছি নাম্বার ডায়েল করবো তখনি ডোর বেল বেজে উঠলো ,দরজা খুলে জোর ধাক্কা খেলাম । তুষার ! তুমি কি করছো এখানে ? কেন ,কেন এলে?
‘ আসবো না মানে ? কি পেয়েছো তুমি ? ফোন অফ রেখেছো কোন যোগাযোগ করছো না , কয়েকদিন আগে একটা মেসেজ দিলে দিয়েই উধাও , কি ভাবো তুমি ? এভাবে চিন্তা নিয়ে পড়াশোনা হবে আমার ? ‘
সব বুঝলাম , সব উত্তর দেবো আমি কিন্তু এখানে কেন এলে তুষার !
আমাকে কথা বলতে শুনে মা এসে পরলেন ঘরে ,উনার চোখে রাজ্যের জিজ্ঞাসা ।
বুঝলাম সামাল দিতে হবে , মা , ও তুষার ,আমার সাথেই পড়ে । আমি অনেকদিন ক্লাস এটেন করছিনা তাই খোঁজ নিতে এসেছে ।
তুষার কে বসতে বলে মা চোখে মুখে জিজ্ঞাসা নিয়েই চলে গেলেন ।
পিছু ডেকে বললাম মা খাবার আর চা দিও ।
মা চলে গেলো । তুষার আমি মুখোমুখি হলাম ।
তুষার এখন তুমি না এলেই ভালো করতে‘কিন্তু কেন ?’
তুমি হিমির ব্যাপারে তো জেনেছো , পুলিশ এ ব্যাপারে আমাকে খুব জেরা করেছে এখনোও করছে ,ওদের ধারণা আমি সব জানি ,
গতকাল পর্যন্ত আমি জানতাম আমি কিছুই জানিনা আর এখন এই ডয়েরী পড়ার পর মনে হচ্ছে কিছু না জেনেও যেন এই কাহিনী সব আমার জানা ।
‘ কি সব হেয়ালী করছো ? খুলে বলো ।’
কি বলবো , ডায়েরীর প্রথম পাতাটা পড়ো সব বুঝতে পারবে । কেন চাইনি তুমি এখানে আসো , কেন চাইনি কোন ঝামেলা হোক তোমার ।
নাও পড়ো ।
তুষার ডায়েরী নিলো এবং পড়তে শুরু করলো ..(চলবে )৭
6 Comments
Friends
Imamul Islam
@imamul-islam
Jubak Anarjo
@abu-haanif
সা দি য়া (নন্দিনী)
@nandini
কাশফিয়া নাহিয়ান
@kashfianahian
Eva-Sarker
@eva-sarker
Muhammad Ashraful-Alam
@muhammad-ashraful-alam
akash-
@akash-2
Md Riad-Khandoker
@md-riad-khandoker
মোঃ আরিফুল ইসলাম
@ammouriful


পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম গল্পকার। শুভেচ্ছা নেবেন।