-
* হিমির ডায়েরী
_______________ওকে শুধু দু’টো পাতা উল্টাতে আর পড়তে দেখলাম , দেখলাম ওর মুখভঙ্গি পাল্টে যেতে , কেমন সাদা কাগজের মতো ফ্যাকাসে মুখ আর হাতে ডায়েরী নিয়ে স্তব্ধ হয়ে বসে রইলো তুষার ,
কিছুক্ষণ পরে আমার দিকে কেমন শূন্য দৃষ্টিতে তাকালো ,
‘ এসব কি লিখেছে মেয়েটা ! কেন ? এগুলো তো …’
হ্যাঁ এগুলো তোমার আমার কথা , পরিবর্তন হয়েছে শুধু নাম , স্থান আর সময় গুলো ,
কেমন যেন গল্পের মতো করে লিখা । কারণ এগুলো যে লিখেছে সি লিখেছে তার কল্পনা দিয়ে তাই সব কিছুই কেমন কল্পনার মতো ।
অনেক সাজানো , কিন্তু এ কথা পুলিশকে কে বোঝাবে ?আর তাইতো তোমাকে এখান থেকে দূরে থাকতে বলেছি , নিষেধ করেছি আসতে, এসব ঝামেলার মধ্যে নিজেকে জড়াতে । কিন্তু তুমি শুনলে না ।
এখন আর একটা কথাও নয় ,তুমি এক্ষুনি এখান থেকে বের হয়ে বাড়ি চলে যাবে , আমি আর চাপ নিতে পারছিনা ।দয়া করে বোঝো ।
‘ কিন্তু মিঠি , তোমাকে একা রেখে আমি কিভাবে যাবো ?’
দেখো তুষার , আমার এই প্রশ্ন আর থানায় দৌড়াদৌড়ি ছাড়া তেমন কিছু হবেনা কিন্তু এই ডায়রীর বর্ণনা মতো আর্টিষ্ট যখন একটা চেহারা এঁকে দেবে আর যা ঠিক তোমার মতো হবে তখন এদের কে কি দিয়ে কি ভাবে বোঝাবো বলো ?
বিনা কোন দোষ করে বিনা জেনেও দোষী হয়ে যাবে ।
তোমাকে আমার কসম লাগে তুমি চলে যাও ।
কখন মা এসে দাঁড়িয়ে সব শুনছিলেন , উনি সব যেন বুঝেও গেলেন , কোন কটু কথা শোনালেন না তুষার কে বরং বললেন -‘ বাবা তোমাদের কথা যতোটুকু শুনেছি তাতে যা বোঝার বুঝে নিয়েছি , তোমাদের ব্যাপারে কোন আপত্তি নেই আমার ।তবে এখন চলে যাওয়াটাই সবচাইতে বুদ্ধিমানের কাজ হবে ।’
‘ কিন্তু আমি মিঠি কে এই অবস্থায় রেখে যেতে চাইনা ‘
‘দেখো বাবা ,তুমি বরং এখন গেলেই মিঠির জন্য ঝামেলা কম তৈরী হবে । ‘
আমরা একসাথে খেলাম পরে তুষার বিদায় নিয়ে চলে গেল আর কথা নিয়ে গেল যেন ওকে মাঝে মাঝে ফোন করে জানাই সব । একটা আলাদা সিম আর ফোন দিয়ে গেল ।উপহার পেয়ে খুশী হবার কথা কিন্তু এই উপহার আর এই সময় দু’টোই ছুটেছে যেন উল্টো রথে ।
ঠিকমতো পৌঁছে গেছে তা আজ ভোরে ই জানিয়েছে তুষার ।
ফোন রেখে ও চিন্তাকে দূরে সরাতে পারছিলাম না ।
যখন ভাবছি থানায় ফোন দেবো ঠিক তখনই ফোন এলো ।
হৃদপিন্ড এতো জোড়ে লাফাচ্ছে এই শব্দে যেন এখুনি বুকের খাঁচা ছেড়ে বাইরে বেরিয়ে আসবে ..(চলবে )৮
6 Comments
Friends
Imamul Islam
@imamul-islam
Jubak Anarjo
@abu-haanif
সা দি য়া (নন্দিনী)
@nandini
কাশফিয়া নাহিয়ান
@kashfianahian
Eva-Sarker
@eva-sarker
Muhammad Ashraful-Alam
@muhammad-ashraful-alam
akash-
@akash-2
Md Riad-Khandoker
@md-riad-khandoker
মোঃ আরিফুল ইসলাম
@ammouriful



ভাল লিখেছেন