Profile Photo

Md Kawsar MiahOffline

  • kawsar4968
  • Profile picture of Md Kawsar Miah

    Md Kawsar Miah

    • 4 years, 11 months ago

    আমার হাড়ের কলমে স্বায়ত্তশাসিত প্রেমিকারা যতবার
    লিখে গেছে প্রেমের পুথি, আমি আর
    হাতড়ে বেড়াব না ঘুণাক্ষরেও, চোখ যদি খসে যায়,
    গলে যায় খুলির মগজ।
    এইখানে উর্ধ্বপানে দৃষ্টি ছোটে, বেড়ে ওঠে নিজের শেকড়।
    সায়াহ্নে ডুবে গেলে রবিকর, জমিনের উপর
    জ্যোৎস্না উপচে পড়ে খিলখিলে হাসির তানে।
    মিহি সে আলোর ছটা, জ্বলজ্বলে রুপালী আভা!
    কতকাল চেয়ে চেয়ে হেঁটে আসি অরণ্যের উপকূলে,
    ভুলের পসরা থেকে তুলে আনি নিজেরই পরাজয়।
    অতঃপর চেয়ে দেখি—
    সুখ যেন বহতা নদী, সুখ যেন তেজী অশ্রুবান,
    সুখ যেন পরনারী, দুখের সাথেই আমার সংসার।

    5
    3 Comments
Skip to toolbar