Profile Photo

Md Kawsar MiahOffline

  • kawsar4968
  • Profile picture of Md Kawsar Miah

    Md Kawsar Miah

    • 4 years, 11 months ago

    ~তবেই এসো ভালোবাসা~
    কতটা পথ হাঁটতে পারবে তুমি?
    ধুধু করে মরুভূমি, ফুটিফাটা ধানক্ষেত,
    নীল দিগন্তে মরীচিকাও যে নেই।
    এ পথ কখনও রুক্ষ ধূসর হলে
    হাত ধরে কি আর পার হবে বেলাভূমি?
    কতটা রোদ মাখতে পারবে গায়ে?
    যখন শ্রাবণ আসতে ঢের বাকী,
    যখন গ্রীষ্ম ঢেলে দেবে দাবদাহ,
    যখন রিক্ত বনানীতে ছায়া নেই,
    যখন মেঘ ঘনাবে না আসমানে,
    তখন কি তুমি আমার সঙ্গে তবু
    তীব্র দহন মাথার পরে নিয়ে
    বৃষ্টির খোঁজে উজান দেবে কভু?
    কতটা জল সইতে পারো তুমি?
    যখন বন্যা দিগন্ত ফেলে ছেয়ে,
    যখন ফসল শেষ হল বর্ষণে,
    ঘরের পাশের সবুজ তটভূমি
    ভেসে গেল সব প্লাবনের নোনা জলে ।
    তখন কি আর প্রিয় তুমি
    আমার জন্যে বিনিদ্র রাত জেগে
    ক্ষিদে ও তেষ্টা বুকে চেপে রেখে দেবে?
    কতটা মায়ায় নিবিড় হতে পারো?
    যখন যুদ্ধে ক্ষত বিক্ষত দেহ,
    যখন শিশুরা ফুটপাতে অসহায়,
    যখন তীব্র অমানিশা ভরা আঁধার
    ঢেকে দেবে যত পার্থিব চাওয়া পাওয়া ।
    তখন কি আর তুমি প্রিয়
    তোমার কোমল মায়াময় হাত দিয়ে
    বঞ্চিত মুখে তুলে দেবে অমিয়?
    যদি কোনও দিন তাও পার প্রিয়তম,
    যদি কোনও দিন ভালোবেসে
    কোলে তুলে নাও দুর্বল রোগা শিশু,
    যদি কোনও দিন আলো ফেলে
    ভরে দিতে পারো তমসায় ভরা নিশি,
    তবে এসো প্রিয় তুমি ভালবাসা ,
    জেনো তোমার জন্যে আমার বুকের কাছে
    অশ্রুর ধারা পাথর হয়ে আছে।
    জেনো তোমার জন্যে আমার বুকের কাছে
    অশ্রুর ধারা পাথর হয়ে আছে।।

    7
    5 Comments
Skip to toolbar