-
সময়গুলো”
রুবা”
০৩/১২/২১ছোট্টবেলায় এর কোলে ওর কোলে,
ধীরে ধীরে হাঁটি হাঁটি পা পা করে,
কবে গেলাম এতোটা বেড়ে!
প্রিয়জনেরা দায়সাড়া যাই যাই করে।তাহারা গেছেন কাঁধে সংসার দায় দিয়ে,
পরশিরা আনাড়ি কাজে হাসাহাসি করে,
বাবা আর মায়ের সুনাম গেলো রসাতলে,
এতোটা চৌকস ভেবে করিলো ভুল সকলে।কোথা হতে শুরু দিন কোথায় বা শেষ!
অবুঝ সংসারে ঝিম ধরে পরে আছি বেশ।
কাজের গোলমালে মাথা যায় ঘোরে,
জানিনা সেকালে এতোসব হতো কেমনে!সময়টা আজ বন্দী হলো অসময়ের ঘাটে,
মাঝি বিহীন নৌকো করে পাড় হবে সবে ।
এমন করে দিন গুলো চলে যায় বছর পরে,
মন ছুটি চায় এ আজীব ছুটাছুটি থামাতে।কালো গভীর চুলের ভাঁজে সাদা আভা মাতে,
তাই দেখে আবীর রাঙে কপালের ভাঁজে ভাঁজে।
বন্দী হলাম সংসারে মোরা অজানা বন্ধনে,
হলোনা বন্দী দুষ্টু সময় কোন কালের বিবর্তনে।9 Comments
Friends
Ekhtiar Uddin
@ekhtiar2003
মো. আবু মোহাদ্দেস
@mohaddesh1967
Md Rizwan Shuvo
@md-rizwan-ullah-shuvo
Abrar Jahin Ratul
@abrar123
অর্পিতা ঐশ্বর্য
@orpita-oyshorjo
Abul Hasan Tuhen
@abulhasantuhen
শোয়েব ইবনে শাহীন
@abir-shoaib
পি.কে. সরকার
@pksarker
Santo Chowdhury
@santo-chowdhury


সুন্দর