Profile Photo

পি.কে. সরকারOffline

  • PKSarker
  • Profile picture of পি.কে. সরকার

    পি.কে. সরকার

    4 years, 6 months ago

    ” ভূত ভূতং অদ্ভুতং”
    —- পি কে সরকার

    -যেও না তোমরা,
    রাত বিরেতে গ্রামের দক্ষিণ প্রান্তে,
    ঠাকুরের ঐ ভিটেতে।
    হাজার হাজার ভূত আছে,
    নারিকেল ঐ গাছেতে।
    ভূত কাঁদে,
    ভূত ডাকে ছাগলের সুরেতে।
    এক প্রকাণ্ড মুরগী ভূতে,
    হাজার ছানা নিয়ে ঘুরে।
    -ডানপিঠেরা বললো তারে,
    তুমি কি ভূত দেখেছো কোনো কালে?
    -না,
    শুনেছি–
    আছে না কি,
    ভূত ভূতং অদ্ভুতং,
    আছে অসংখ্য সেকুলার ভূতং।
    -বাহ্! কি উদ্ভটং, কি অদ্ভুতং।
    দেখ নাই,
    শুধুই শুনেছো,
    এ নিয়ে কি!
    কম জল ঘোলা করেছো।
    -কে বা শোনে কার কথা,
    ছিলো উদ্দণ্ডো তারা।
    -ঠাকুর গাছের নারিকেল,
    খেতেই হবে, দেখ খেল।
    -কি খেল দেখাবে বাছা?
    -ঐ যে দেখো ভূতের মত কারা,
    ঘুট ঘুটে আঁধারে আছে সবে খাড়া।
    – তোমরা কারা, ঐখানে আছো খাড়া?
    -আমরা কারা একটু দাঁড়া!
    আসছে মোদের ভূতের রাজা।
    বাজা তোরা, ঢোল বাজা।
    তোদের দিবো মস্ত সাজা।
    -চুপ সবে, চুপ,
    আমি সেকুলার ভূতের রাজা,
    সবাই মোর নিজের প্রজা।
    তবে তোমরা সবে কারা?
    -রাজা মশাই,
    আমরা মানুষ ভূতং আর কিছু অদ্ভুতং
    আর কিছু উদ্ভটং।
    -চুপং চুপং চুপং।
    -অদ্ভুতং রাজা আর ভূতের রাজা
    বসেছে তারা, চলছে কথা….
    পাশের ঐ জাম বাগানে।
    বহুক্ষণ গেলো চলে,
    সবাই কত টেনশনে!
    অবশেষে সব হলো ঠিক–
    যেখানে অদ্ভুতং এর সংখ্যা বেশি–
    সে অংশের নারিকেল, তারা খাবে বেশি বেশি।
    কি আনন্দ! কি আনন্দ!
    সবে গেলো চলে খুশি খুশি।
    – ভূতের রাজা দিলো কথা।
    মটকাবে না একটিও ঘাড় মাথা।
    -চললো ভালোই এই রেশে।
    বহুদিন ভালোই চলে,
    কিন্তু ভূতেরা এলো অন্য বেশে।
    যাচ্ছে মিশে উদ্ভটং মাঝে।
    -মাঝে মাঝে ঘাড় মটকে।
    ভূতের রাজা বলে বিচ্ছিন্ন বাহে।
    চলছে সবই ভালো,
    কেনো বলছো কালো কালো।
    সেকুলার ভূতের এ রাজত্বে,
    আছো সবে মহা সুখে।
    একটা, দু’টো বিচ্ছিন্ন ঘটনা,
    বাঁকি সবই রটনা।
    খবর রাখো কি তোমরা?
    বাহা ভূতের রাজত্বে,
    মোদের ভূতেরা আছে কতই কষ্টে।
    -তোমরা সবে শান্তি করে,
    খাচ্ছো নারিকেল আরাম করে।
    আমার এ রাজত্বে,
    খাচ্ছো, থাকছো রাজার বেশে।
    তাই বোঝি বলে সবাই-
    সুখে থাকতে ভূতে কিলাই।

    10
    7 Comments

পি কে সরকার

 

“পি.কে. সরকার — শব্দের ভেতর মানবতা ও সমাজের গভীরতম সত্য খুঁজে চলা এক সমকালীন বাংলা লেখক।”

Skip to toolbar