-
* হিমি’র ডায়েরী
_______________কোন অপরাধ না করেও এই যে আতঙ্কের মাঝে বসবাস ,শুধু যে করেছে সে জানে ।
দিন সময় সব কিভাবে পার হয়ে যায় কোন হিসেব থাকেনা ।
থানায় যাচ্ছি , রিক্সার হঠাৎ হঠাৎ দুলে ওটা চিন্তার জাল ছিঁড়ে নিয়ে আসে বর্তমানে , আবার হাজারো চিন্তা জাল পেতে বসে যেন ওত পাতে ।
কত শত স্মৃতি ছাঁয়াছবির মতো একের পর এক চলতে থাকে ।
একবার ঝিরিঝিরি বৃষ্টির দিনে , আগে থেকেই আমি আর তুষার ঠিক করেছিলাম ঐ দিন দেখা করবো , যোগাযোগ হতো মেসেঞ্জারে অথবা কথা হতো ফোনে । দুই শহরে দু’জন এভাবেই মনের কাছাকাছি আসছিলাম ।
যেহেতু দুই শহরে দু’জন তাই দেখা করতে তুষার যখন চলে আসতো তখন আর আগেই ঠিক করা তারিখ পরিবর্তন করা সম্ভব হতোনা । ইচ্ছে তো আমারও থাকতো এই দেখা করা ঘিরে । থাকতো অনেক ইচ্ছের উড়াউড়ি ।
সেবার সেই ঝিরিঝিরি বর্ষা দিনে তবুও ক্লাসের বাহানা করে একসাথে বের হয়েছিলাম ।
সবুজ বনানী দুপাশে রেখে পিচঢালা পথটাকে সেদিন এতো আপন লেগেছিলো ,গাছের পাতায় শাওন ধারা ,কি সেই মনহরা সবুজ !
চোখ ,প্রাণ ,মন জুড়িয়ে সারা শরীরে যেন সুখ শীতল অনুভূতি ছড়িয়ে যাচ্ছিলো ।
অনেক , অনেকটা পথ পাশাপাশি বিভোর হয়ে সবুজ দেখছিলাম , এরপর পথের শেষ বাঁকে সেই কুটির ,
এর বাইরেটা যেমন তেমন হলেও ভেতরটা একবারে অধুনিক ধাঁচে সাজানো ।
ওখানে সেদিন ছিলাম অনেকটা সময় , আমরা দু’জন হাতে হাত রেখে বৃষ্টির ঝড়ে পড়া সবুজ পাতার বুকে
আর রূপকথার গল্প বলা শুনেছি । কি নিবিড় সে ক্ষণ ..
রিক্সা ওয়ালার ডাকে সম্ভিত ফিরে দেখি থানায় পৌঁছে গেছি ।
চারদিক কি আজ খুব বেশী থমথমে ? না আমার দুশ্চিন্তা সবকিছুতে ছাপ ফেলে গেছে !জ
ইন্সপেক্টর এর সাথে আবার সেই ঘরে পৌঁছলাম যেখানে অদ্ভুত এক আয়না রাখা আছ…
(চলবে ) ৯9 Comments
Friends
Imamul Islam
@imamul-islam
Jubak Anarjo
@abu-haanif
সা দি য়া (নন্দিনী)
@nandini
কাশফিয়া নাহিয়ান
@kashfianahian
Eva-Sarker
@eva-sarker
Muhammad Ashraful-Alam
@muhammad-ashraful-alam
akash-
@akash-2
Md Riad-Khandoker
@md-riad-khandoker
মোঃ আরিফুল ইসলাম
@ammouriful


ডায়েরিটা সযত্নে তুলে রেখো। অভিনন্দন।