Profile Photo

মুহাম্মদ আবুল হুসাইনOffline

  • Muhammad-Abul-Hussain
  • ১৬ ডিসেম্বর

    শীষ ফোটা আনন্দে হেসে ওঠে সময়।
    আদর আদর বলে চাঁদমুখে চুমু খায় প্রসূতি মাতা।
    প্রসব যন্ত্রণার দুঃস্বপ্ন কেটে যায়।
    যেমন ২৫ মার্চের কালোরাত্রি ঢেকে যায়
    ১৬ ডিসেম্বরের বিজয় পতাকায়।
    ১৬ ডিসেম্বর…
    দিগন্তজোড়া ফসলের মাঠ আর সম্ভাবনার মেঠোপথ জেগে ওঠে।
    যেমন একবুক স্বপ্ন আর ফুল ফসলের সম্ভাবনায় ফোটে মানব জমিন।
    ১৬ ডিসেম্বর…
    মায়ের নোলক ধরবে বলে কঁচি হাত শূন্যে ছুড়ে দুষ্টুমিতে মেতে ওঠে দুগ্ধপায়ী শিশু।

    ‘বাঘ’, ‌’বাঘ’ বলে কপট ছলনায় মাতে মিথ্যাবাদী রাখাল।

    1 Share
    2
    2 Comments
Skip to toolbar