-
স্বাধীনতা আমার স্বাধীনতা
স্বাধীনতা আমার স্বাধীনতা
বহু প্রতীক্ষিত, বহু কাঙ্খিত একটি শব্দের নাম তুমি
যার মূল্য দিতে
শত রক্ত গঙ্গায় সিক্ত হয়ে
পবিত্র হয়েছে এই বাংলার ভূমি
যখন দানব শাসকের কোপানলে
হায়েনার হিংস্র ছোবলে
স্রষ্টার দেয়া অধিকার হয় লুন্ঠিত
বিবর্ণ পত্রদলের ন্যয় জর্জরিত
নীপিড়িত জনতা ছিল
আতঙ্কে মূহ্যমিত
সেই বিভীষিকার রাত
যখন বেয়নেটের আঘাত
ফেলে দিয়েছে নিরাপরাধ ভাই এর লাশ
বোনের ভূলুণ্ঠিত রক্তভজা আঁচলের আর্তনাদ
পিতৃহারা শিশুর কম্পিত অবনী
বিধবা মায়ের মর্মভেদী ধ্বনি
আকাশ বাতাসকে করেছে প্রকম্পিত
প্রিয় মাতৃভূমির আঁচল হয়েছে রক্তে রঞ্জিত
নীরব স্বাক্ষী তরুলতা, চাঁদ-
কী নিদারূন লজ্জিত আজ
মাঠ ঘাটে খালে লাখো লাখো লাশ স্তুপীকুতগনহত্যার উল্লাসে
অসহায়া নারীর সম্ভ্রমনাশে
মেদিনীর বায়ু আজ কলুষিত
তখন কী করে থাকে স্থবির
বাবা হারা মা হারা আহত পাাখির হৃদয় মন্দির
সেই অধিকার রক্ষার দাবীতে
বুকের দাবানলের বিস্ফোরণ ঘটাতে
এগিয়ে এসেছে বাংলার দামালেরা
অকুতোভয় সৈনিকেরা
আত্ম মর্যাদার সংগ্রামে
সহস্র রক্তের দামে
জয় করেছে বাংলার লাল সবুজের পতাকা
উড়িয়েছে বাংলার আকাশে একঝাঁক শুভ্র বলাকা
বায়ান্ন থেকে একাত্তর
ভাষা আন্দোলন থেকে গন আন্দোলন
সহস্রবার স্বকীয় সত্ত্বার অবমান
রাজপথে রঞ্জিত বীরের রক্তের প্রতিদান
খুলে দিয়েছে বাঙ্গালীর নির্লিপ্ত নয়ন
বেতারের শানিত ঝংকারে
তীব্র নেতৃত্বের অঙ্গীকারে
আঠার মিনিটের প্রদীপ্ত ভাষন
করেছে লাখো প্রতিবাদী চেতনার সঞ্চয়ন
ঘটিয়েছে বুকের মাঝে পুঞ্জীভূত
বেদনার নীলে বাষ্পায়িত
একরাশ ক্ষোভের স্ফূরণ
গর্জে উঠেছে সমরাস্ত্রের শানিত ঝংকার
কেড়ে নিয়েছে হায়েনাদলের সমস্ত অহংকারস্বাধীনতা আমার-এই সেই স্বাধীনতা
নির্ভিক কিশোরের উল্লাস মাখা নয়ন
খোলা আকাশে ঘুড্ডির উড্ডয়ন
কিশোরীর চপলা হাসির ছন্দ
খাঁচার বিহগ এর মুক্তির আনন্দ
অঁধার রাতে
মায়ের কোলে নিরাপদে
বাড়ি ফেরা
উষার কোমল আলোয় কমলা কলি ঘেরা
শিউলীর সুবাসের আবাহনে
মন ছুটে যাওয়া তরু কাননে
সোনালী উদ্ভাসে ছড়ানো ধানের রাশি
কৃষকের পরিতৃপ্তির হাসি
স্বাধীনতা এই কী সেই স্বাধীনতা
সে কী শুধুই বন্দী আজ লাল সবুজের পতাকায়
অর্ধসেঞ্চুরী বৎসরে আগে যার হয়েছিল অরুনোদয়
গর্ভধারিনী মায়ের অঁখিযুগলের স্বপ্নধারক
নিজ প্রাণের অধিক
তিলে তিলে বড় করা বুকের মানিক
বড় হয়ে হবে যে দেশের কর্ণধারক
সেই স্বপ্ন কেন বিদীর্ণ হয়ে যায়
গুটিকতক দানবের পৈশাচিকতায়
কেন স্তব্দ হয়ে যায়
বাবার রাজকন্যার হাসির ধারা
বৃষ্টির রিমঝিম ছন্দে
কোথাও হারিয়ে যাবার আনন্দে
যে হয়ে উঠতো মাতোয়ারা
আমরা চাইনা স্বাধীন মৃত্তিকায়
সুউচ্চ বিদ্যাপীঠের আঙ্গিনায়
ধুসর রাজনীতির পঙ্কিলতা
কেড়ে নিক কোন মায়ের মানিক রতন
ক্রন্দসী মায়ের অবিচ্ছুরিত নক্ষত্রের পতন
স্বপ্নালু আঁখির পাঁপড়ির স্খলন
আমরা চাইনা
লালসবুজের রংগনে
প্রিয় মানচিত্রের অংগনে
সেসব ভদ্রবেশী হায়েনার ছায়া
যারা মানুয়ের অবয়বে
স্ফীত বুকে আজো হেটে যায়
অলিতে গলিতে রন্ধ্রে রন্ধ্রে
ভরে দিয়েছে বিষবাষ্পের গন্ধে
যারা বিচারের রায়
কিনে ফেলতে চায়
ক্ষমতার অহংকারে
সব কিছু করে পালিয়ে যায়
রাতের অন্ধকারে
আমরা চাই থাকুক দেদীপ্যমান
সাহসী বিচারকের নিরপেক্ষ মূল্যায়ন
যোগ্য শাসকের বলিষ্ঠ সুশাসন
যেই তরুছায়ায়
আপামর জনতা থাকবে নিরাপদ
দূর্নাতির অনলে পুড়বেনা আর বাংলার জনপদ
আজি হতে অর্ধশত বছর আগে
সেসব নেতৃত্বের বলিষ্ঠ কথামালায়
কি এক অতন্দ্র মোহমায়ায়
উদ্দীপ্ত হয়েছিল সাড়ে সাতকোটি জনতা
ছিনিয়ে এনেছিল এই বাংলার এত কষ্টের স্বাধীনতা
এই কষ্টে গ্রোথিত স্বাধীনতা
ত্রিশ লক্ষ প্রাণের রক্তের স্বাক্ষর
তোমাকে দিতেই হবে সেই শান্তির নির্ঝর
কলুষমুক্ত এক নতুন প্রজন্ম গড়ার অঙ্গীকার
যাদের হাতে বিশ্বের বুকে
বাংলার মানচিত্র রবে
সদা উদীয়মান ভাস্বর5 Comments
Friends
ফারুক আব্দুল্লাহ - Faruq Abdullah
@faruq-abdullah
আব্দুল মজিদ মারুফ
@abdulmojid
ফারহাত আহমেদ
@farhat-ahmed
Himel Paul
@himel1881
S.M ROBEL
@smrobel
মেহেদি হাসান রাশিক
@mehedi-hasan-rashik
SHABBIR AHAMED
@shabbir
রক্তিম জয়
@racktimjoy
Ishrat Jahan
@ishratjahan


আসলে কি স্বাধীন