Profile Photo

Shohel NawazOffline

  • Shohel-Nawaz
  • Profile picture of Shohel Nawaz

    Shohel Nawaz

    • 4 years, 11 months ago

    নিজ -প্রতিপক্ষ আমি নিজেই!
    সোহেল নেওয়াজ

    নিজ-প্রতিপক্ষ আমি নিজেই!
    কবিতার বিরুদ্ধে দাঁড়িয়েঃ
    লালন করি কবিতা।
    বুকের গহীন থেকে, যাকে বাঁচিয়ে রাখি;
    সকলের উপলব্ধির ডাকে, ভুলি সব
    নিজ-প্রতিপক্ষ আমি নিজেই!
    আমার বাসনার বসতিতে
    পদ্মা, মেগনা, যমুনা শুকিয়েছ!
    বুড়ী গঙ্গা হয়েছে কুচকুচে কালোঃ
    ‌আড়িয়াল খাঁয় নেই জল।
    আমি যুগের বিরুদ্ধে দাঁড়িয়ে
    সময়ের পথরোধ করিঃ
    নিজ-প্রতিপক্ষ আমি নিজেই!
    বিষমুখ লালিত্যকে উসকে, এখনো একা
    নির্বোধ গোঁয়ার এর মতো খেলেছিঃ
    বেশ আগেই ওয়াকওভার দিয়েছি;
    আমার সপ্নকে।
    ‌এখন সঙ্গীন সময়ে রবীন্দ্র, নজরুল,
    জীবনানন্দ, লালন নেই মননেঃ
    সমুদ্রের তট রেখায়, দিগন্তে মাঠে
    কোথাও নেই আমি।
    নিজ-প্রতিপক্ষ আমি নিজেই;;;;
    আমার দীর্ঘ জীবন
    নুয়ে পড়া সভ্যতা
    মননের বিভাজন
    ভুলে যাওয়ার ইতিহাস !
    শুধুই আগ্রাসন, আগ্রাসন,
    নিজ পতিপক্ষ আমি নিজেই!
    বায়ান্ন, থেকে একাত্তর অগ্নি ঝরা মার্চ
    বজ্র কন্ঠ শেখ মুজিবুর রহমান ঃ
    শুধুই পুস্তকে আমার সংবিধান!
    শহীদের রক্তের দামে
    মা বোনের সম্ভ্রমের দামে
    এখনও ঘুমঘোরে আমার সন্তান।
    নিজ পতিপক্ষ আমি নিজেই!

    6
    4 Comments
Skip to toolbar