-
আমার ভেতরে নিভে যাও তুমি
অস্তমিত পাতার শিরায় যে আগুন জ্বলছিল
তার আভা তোমাকে মনে করিয়ে দিচ্ছিল রসাতল
এ এক পীড়া স্তম্ভিত তোমাকে শেখাচ্ছিল
কিভাবে মাথার ভেতরে ঘূর্ণন নিয়ে
রক্তের আরো নিকটে যেতে হয়
আমি তোমাকে আলিঙ্গন করি হে মুদ্রা
অশান্ত কালপুরুষের ছায়া বয়ে বেড়িয়েছ তুমি
তুমি অনির্ণীত নির্বিকল্প সে যাত্রার অন্ধকার চিনেছ
জেনেছ কিভাবে অলক্তরেখার মায়া পেরিয়ে
যেতে হয় দূর এক অযোনিসম্ভবে
ফেলে আসি বিচ্ছিন্ন দ্বীপগুলি
আমার তূণীর আমি সমর্পণ করেছি তোমাকে
মৃত বছরগুলো থেকে হাওয়া আসে
আমি ভয় পাই
করতোয়া, তোমার শরীরে আমার একাকী খনন
ক্রমে ভরে যেতে থাকে ছাইয়ে2 Comments
Friends
শরীফ এমদাদ হোসেন
@sharif-emdad-hossain
Abu Said Vuia
@shahadatur-rahman-sohel
শায়েরুল ইসলাম
@shaerulislam
TANVIR MAHATAB AHMED KHAN
@tmaksolemn
Hujaifa Muhammad
@hujaifa-muhammad
যুবক অনার্য
@jajan
অনুভূতির ডাইরি
@onuvutir-dairi
AdabenTatali
@adabentatali
Drako Shajib
@drako


অনন্য