Profile Photo

Md Kawsar MiahOffline

  • kawsar4968
  • Profile picture of Md Kawsar Miah

    Md Kawsar Miah

    • 4 years, 10 months ago

    ঠাকুমার ঝুলি
    পৃথিবীর সমস্ত বিকেল কুড়িয়ে সন্ধ্যা নেমে এলো
    পরিপাটি আঙুলের রোজনামচা পার হয়ে যাচ্ছে নৌকার রোদে-
    তোমাদের শাঁখসন্ধে, শুকনো রঙচটা ব্রোঞ্জের গাছের মতো বয়স পেরিয়ে যাওয়া;
    সোনালি দিনগুলো একঝাঁক রূপালি পশমে গুটিয়ে রেখে রেখে
    ভেবেছিলাম, একদিন লিখবো কার্তিকের আলোয়ান চাদরের নকশিকাঁথা…
    আজও আমার লেখা হলো না…
    লেখা হলোনা ঝাঁঝরি, বেড়ি, তামা তুলসি, পুকুরের আশ্চর্য রঙ, গন্ধ
    তোমরা কী আনন্দে কাটিয়ে গেলে নীলসাদা নাও বেয়ে…
    শালিক জোড়া না পেলে সকালে কি বিতিকিচ্ছিরি চোখ পাকাতে!
    একটু বেলা বাড়লেই ঘিরে ধরতো চড়ুই, হাঁড়িচাচা, ঘুঘুর কিচিরমিচির…
    এখনো বাগানে কিষাণ কিষাণি রোজ দুবেলা –
    রঙ্গনের গায়ে বর্ষা নামে গান তুলে
    জোনাকিপোকারা এখন ঘর বদলিয়েছে, দূরের কোনো পাটবনে তারাদের সাথে লুকোচুরি…
    পোশাকের ওপরে পোশাক ভাঁজ হতে হতে আলমারিও বাড়ি বদলায়
    তোমার গল্পেরা আজও অপেক্ষায় থাকে রাজা রানি চল্লিশ চোরের…
    রূপকথারা কী হারিয়ে যায়! ঘিরে থাকে পুতুল সেনাবৃন্দ?

    8
    3 Comments
Skip to toolbar