Profile Photo

Md Kawsar MiahOffline

  • kawsar4968
  • Profile picture of Md Kawsar Miah

    Md Kawsar Miah

    • 4 years, 10 months ago

    রেখে যাবো মানু‌ষের কথা
    দু’কলম জন্ম হয় হোক—
    তবু কবিতার পাশ ঘেঁষে মেখে নেবো দুরন্ত সবকিছু,
    ছুঁয়ে যাবো একমাঠ ভাষা ,
    শৈশবের গন্তব্য – আঙুল ;
    কয়েকটা শব্দ আসে আসুক –
    ভাঙবো ভাবনা পাহাড় – ভিজিয়ে যাবে মানুষের ঝর্ণারা,
    মরুর উত্তাপ ঘেরা ইচ্ছে , কাকের কালো আভা ;
    এভাবেই বেড়ে চলেছে বয়স – ছাড়িয়ে রেখেছি তারিখের বোঝা ;
    ইচ্ছের কোমল পাটাতনে – সাময়িক ভাবনা সাজা।
    নির্জনে নিজেকে একা করে রাখি,
    আড়ালে মিলন – অবাধ মিশে চলা ;
    পোয়াতি হতাশার কাছে রেখে যাওয়া প্রাপ্তির উল্লাস।
    আগামীর জন্ম হয় হোক,
    রেখে যাবো মানুষের কথা।

    8
    6 Comments
Skip to toolbar