Profile Photo

Lutful Haque SaranOffline

  • lutful2012
  • Profile picture of Lutful Haque Saran

    Lutful Haque Saran

    • 4 years, 11 months ago

    কবিতার নামঃ সুবচনা-৭

    সুবচনা
    এখনও রোজ ক্যান্টিনের সেই টেবিলটায় গিয়ে ই বসি
    ওপাশের বেঞ্ছিটা খালি ই থাকে
    যেখানটায় একদিন তুমি বসতে।
    সেই একই টেবিল
    কতনা গল্পের খোরাক জুগিয়েছিল একসময়
    আশেপাশের ভালবাসা-বিচ্ছেদ দেখতে দেখতে
    খুনসুটিতে মেতেছি ,
    নির্মল আনন্দে হেসেছি,
    মান অভিমান পালাও চলেছে কতো।
    অভিমান ভাঙ্গা আনন্দে ডুবেছি।
    জীবন ছিল ধাঁধার মতো।
    এক আনন্দময় গোলকধাঁধা।
    যেখানে চলতে পারাটাই আনন্দের ,
    শেষ বা সুরু বলে কিছু নেই।
    তাই না ?
    কিন্তু দেখ সেটাও শেষ হল একসময় ।
    তুমি ঢুকলে বাস্তব ধাধায়
    সেখানে কতটুকু আনন্দ ? কতটুকু বেদনা ?
    কষ্টই বা কতটুকু ?
    জানার ইচ্ছে ও করেনি কোনোদিন।
    আমি স্মৃতি আঁকড়ে থাকতেই ভালবাসি ।
    তাইতো ক্যান্টিনের এই ফাঁকা টেবিলটা
    আজও আমার এত কাছের ।
    আর তুমি যেন
    দুরের বাতিঘর।
    দূর থেকে শুধু আলোই ছড়াও
    কিন্তু আমি কখনই আলোকিত হই না ।
    আমার ভালবাসা
    আছড়ে পড়ে নিঃশব্দে
    তোমার তীরে।
    তোমার সেদিকে দেখার সময় কই ?
    তুমি থাকো অনেক উঁচুতে
    পথভোলা নাবিকের আশার আলো হয়ে,
    পথ দেখাও।
    আর আমি
    প্যানডোরার বাক্স বুকে করে
    হাতড়ে বেড়াই মাঝ দরিয়ায় ।
    ধুর
    কিসব আবোলতাবোল বলছি
    আসলে সব দোষ টেবিলটার,
    এত স্মৃতি ধরে আছে যে
    এখানে বসলেই নস্টালজিয়া ছেঁকে ধরে ।
    তবু
    এখন রোজ ক্যান্টিনের এই টেবিলটায় এসেই বসি
    ওপাশটা খালি ই থাকে।

    7
    3 Comments
Skip to toolbar