Profile Photo

Kishor KanokOffline

  • @KishorKanok
  • Profile picture of Kishor Kanok

    Kishor Kanok

    4 years, 6 months ago

    তুই চাই না,একজন তুমি চাই’
    _কিশোর কনক

    ভালোবেসে অনেকেই তুই চায়
    আধুনিকতা অত্যাধুনিকতার নামে
    লুতুপুতু পিরিতের নামে
    গান কবিতায় চলে সস্তা ভাষার তুই বানিজ্য।
    আমি কোনো বানিজ্যিক তুই চাইনা
    আমি একজন শালীন ভাষায় শিক্ষিত মানবী চাই
    সহজ ভাষায় বললে আমি একজন মানবিক তুমি চাই।
    অর্থ্যাৎ একটা তুই নয়,একজন তুমি চাই
    হ্যাঁ একজন সত্যিকারের তুমি
    সবাই ছেড়ে চলে গেলেও
    যে মানবী আমায় ছেড়ে কখনো চলে যাবেনা
    কখনো হাত বদল করবেনা প্রেমের জুয়ায়
    দিনশেষে তেমন একজন তুমি চাই||
    _
    জীবনের সব আয়োজনে,সুখে দুঃখে
    জোছনা রাতে হাত রেখে হাতে
    মুখোমুখি বসে চায়ের কাপে চাঁদ ডুবিয়ে খেতে
    একজন তুমি চাই।
    এমন একজন তুমি চাই
    যে তুমিকে হুমায়ুন স্যারের বইয়ের মতন
    আজীবন পড়লেও বিরক্তি আসবেনা মনে
    শুধু তেমন একজন তুমি চাই একজীবনে||
    _
    পড়ন্ত বিকেলে সবুজ দিগন্তে,পাশাপাশি হাঁটতে
    সুখের মাতাল স্পর্শ মাখতে
    হাঁটতে হাঁটতে বহুদুর চলে যাবার পরে সুর্যাস্ত দেখতে
    একজন তুমি চাই।
    এমন একজন তুমি চাই
    যে তুমির সংস্পর্শে বাঁচতে ইচ্ছে করবে বহুকাল
    যে তুমির গোঁলক ধাঁধায় ভুলে যাবো অতীত স্মৃতি
    আমাকে আমরণ জড়িয়ে রাখবে যে তুমির প্রীতি||
    _
    অঝোরে বৃষ্টি এলে একসাথে ভিজবো
    উত্তপ্ত দুপুরে একসাথে রাজপথে হাঁটবো
    ঢাকা শহরকে মনে হবে ভালোবাসার স্বর্গরাজ্য
    রাতের ঢাকা শহরে মনে হবে স্বর্গের রাজধানী।
    মনের সুপ্ত সে ইচ্ছার বন্হিপ্রকাশের জন্য
    একজন তুমি চাই||
    _
    এমন একজন তুমি চাই যে আমায় বুঝবে
    চোখের আড়াল হলে খুঁজবে
    জ্বর আসলে মাথায় হাত রাখবে
    বসে থাকবে আমার পাশে সারারাত।
    যে তুমির জন্য আমি
    ভাঙতে পারবো পুরনো নিয়ম পুরণ করতে তাঁর স্বাধ||
    ____
    ক্ষণস্হায়ী এই মায়ার সংসারে
    এমন একজন তুমি চাই
    যে তুমি আমার হয়ে থাকবে আত্মায়-স্বত্বায়
    যদি অন্যকোনো জীবন থাকে,সেখানেও||

    Friday, 27, August 2021

    বিঃদ্রঃকবিতার গল্প
    কেউ নিজের জীবনের সাথে
    মেলাতে যাবেননা।
    কারণ কবিতা চিরকালই তার
    নিজস্ব সীমারেখায় চলে
    কারো ইচ্ছে অনিচ্ছের ধার ধারেনা।
    বসে বসে কবিতার গল্প
    নিজের জীবনে মেলানোর দায়
    শুধুই আপনার
    কবি কিংবা কবিতার নয়।
    ©Kishor Kanok

    10
    7 Comments

Kishor Kanok

Lyricists,Tuner,Poet,Recitation Artist,Writter&Singer.

শাসকের পক্ষে তাঁবেদারী করিনা

মানুষের কথা বলি কবিতায়।

সমগ্র জীবনের প্রতিচ্ছবি

কনকের কথা সুরের মূর্ছনায়।

_কিশোর কনক

Skip to toolbar