-
নিস্তব্ধতা চারিদিকে বিস্তৃত
শতসহস্র সমুদ্র লহরি বুকে!
সৎকার হয়েছে দেহের।
নিখোঁজ দিনের ফেরারি সময়ে
আঁজলা মন নির্বাসনে।
ভালোবাসায় নিরাসক্ত, বিমুঢ়
পদচিহ্ণ এখনো দীপ্তমূর্তি!
স্মৃতির সহবাসী অথচ বিস্মৃতি গহ্বর
নিঃসঙ্গ নিরভ্র গহীনের স্পর্শে ;
জেগে আছে ঘুমন্ত শহর।
এ শহরে কেউ ঘুঙুর পড়ে না!
খুঁজে ফিরি অচেনা শহর।
যেখানে জন্মান্তরে পথে দহন-এ কাঁদে
ফেলে আসা ধূসর নগরী।
তোমার সিক্ত ঠোঁটে মিষ্টি বৃষ্টি ;
অথচ সহজ করে ভালোবাসা
চাইলেই , শোনাও পাহাড়ের গল্প ;
দুর্বোধ্য শিকলে বাঁধাে আমায়!
তুমিতো জানো আমি নিরাসক্ত,
নির্বোধ, ভেঙেচুরে, শক্তি খাটিয়ে,
কিছু চাইতে পারিনা।6 Comments
Friends
ফরিদুল ইসলাম
@dailychandpursomoy
মুহাম্মদ জে.এইচ রপ্পি
@e3be408dd3bbf0f44f453682891eb4cb
অমিত
@amitroy
তিতা ফুল
@nadia1
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
Taposh Kumer dey
@taposhkumerdey
MD Sakib all hasan
@mdsakiballhasan
As Talukdar
@astalukdar
কাজী ম্যাক
@kazimac414gmail-com


অসাধারণ লিখেছেন