Profile Photo

Kishor KanokOffline

  • @KishorKanok
  • Profile picture of Kishor Kanok

    Kishor Kanok

    4 years, 6 months ago

    আমায় পড়লে মনে’
    _কিশোর কনক

    মনে কোরো আমি বেঁচে নেই
    মনে কোরো বহুদিন আগে মরে গেছি’
    মনে কোরো আমার কবরে ফুঁটেছে ঘাসফুল
    মনে কোরো আকাশের তারা হয়ে গেছি।
    মনে কোরো আমি দুঃস্বপ্ন ছিলাম
    বাস্তবে আমাকে তুমি চিনতেই না’
    মনে কোরো তুমি নও আমিই প্রতারক
    প্রাণপণ আমায় কোরো ঘৃনা।

    মনে কোরো সড়ক দুর্ঘটনায় মরে গেছি
    মনে কোরো দেখেছো আমার লাশ’
    আমার স্মৃতি তোমায় কাঁদাবেনা আর
    আমি করবোনা তোমার মনে বসবাস।
    মনে কোরো আমি অলীক কল্পনা
    বাস্তবে আমার মতো কেউ নেই|

    তবু আমায় পড়লে মনে’
    তুমি পুড়িয়ে দিও থাকলে আমার ছবি’
    পুড়িয়ে দিও গান কবিতার চিঠি
    পুড়িয়ে দিও শুকনো গোলাপ
    পুড়ে মরে যাবে কবি।

    তবু আমায় পড়লে মনে’
    ভেবে
    নিও প্রাণ কেড়ে নিয়ছে করোনা ভাইরাস।
    অথবা আততায়ীর বুলেট
    কেড়ে নিয়েছে নিঃশ্বাস’
    আমি দুনিয়ার কেউ নই।

    মনে কোরো আমাদের পরিচয় ছিলোনা
    কয়েক শতবার দেখা হয়নি আমাদের
    সেলফোনে হাজার ঘন্টা কথা হয়নি’
    মনে কোরো রাতের ঢাকায় কোনদিন
    আমরা হাত ধরে হাঁটিনি।

    মনে কোরো তুমি আমায় কথা দাওনি
    মনে কোরো আমায় ভালোবাসতে না’
    মনে কোরো ধরোনি আমার আঙুল
    মনে কোরো আমার কাছে আসতেনা’
    আমি কেউ নই সংসারে।

    চাইলেও তুমি পারবেনা আর
    শূন্য থেকে জীবন শুরু করতে’
    চাইলেও তুমি পারবেনা আর
    একজীবনে আমার দু’হাত ধরতে’
    এখন তুমি অন্যকারো লিখিত সর্বনাশ’
    এখন তুমি অন্যকারো সংগে করো বাস’
    মনে কোরো আমি ছিলামই না
    তুমি আমায় চিনতেনা কোনদিন………….
    অথবা আমি মরে গেছি
    আমায় মনে রেখোনা’

    কোনদিন দেখা হবেনা’
    তুমি চাইলেও পাবেনা আমার দেখা’
    তুমি নিজেকে অপরাধী ভেবোনা
    তোমায় ক্ষমা করেছি’
    যেকোনো ভাবেই হোক
    আমায় ভুলে যেও
    মনে কোরো আমি মরে গেছি|

    তবু আমায় পড়লে মনে’
    ভেবে নিও
    আমি তোমায় ক্ষমা করলেও’
    তোমার ঈশ্বর তোমায়
    ক্ষমা করেনি’

    বিঃদ্রঃ কবিতার গল্পে বাস্তবের ছায়া অদৃশ্য,
    অর্থ্যাৎ এই কবিতার দায়ভার
    জীবিত কোনো নারী বহন করবেনা।

    25-05-2021

    10
    3 Comments

Kishor Kanok

Lyricists,Tuner,Poet,Recitation Artist,Writter&Singer.

শাসকের পক্ষে তাঁবেদারী করিনা

মানুষের কথা বলি কবিতায়।

সমগ্র জীবনের প্রতিচ্ছবি

কনকের কথা সুরের মূর্ছনায়।

_কিশোর কনক

Skip to toolbar