Profile Photo

Aziza Mahbub SiddiqueOffline

  • Aziza-Mahbub-Siddique
  • Profile picture of Aziza Mahbub Siddique

    Aziza Mahbub Siddique

    4 years, 9 months ago

    আর্তনাদ ভরা শব্দে বধিরতা
    মিথ্যে গল্পে বিস্ময় মুখরতা
    অভিনয়ে কৃত্রিম আনন্দ
    মেকী আমার আমিতেই স্বাচ্ছন্দ্য।

    হৃদয় গহীনে উথাল গর্জন
    শ্রবণে, অক্ষম তুমি, সাধু
    পাহার শৃঙ্গে শীতল বর্ষণ
    দর্শণে, দৃষ্টিহীন তুমি, সাধু।

    ডাস্টবিনের সদ্য শিশুতে
    তোমার নাক ছিটকানো
    অবৈধ বলা বৈধ সমাজ
    ছুড়ে ফেলার দায় নিতে, ভয় কিসের?

    ফাপরবাজিতে ভরা তোমার কথা
    ঘুমাবার আগে পেট খচখচানি
    দৃষ্টিসীমার বাইরে পীড়া যন্ত্রণা
    নিন্দ্রাচ্ছন চোখমুখে অভিনয় দক্ষতা।

    – যুথী

    6
    3 Comments
Skip to toolbar