Profile Photo

Nilufar GhaniOffline

  • Nilufar-Ghani
  • Profile picture of Nilufar Ghani

    Nilufar Ghani

    • 4 years, 11 months ago

    সুখ

    হে পথিক
    তুমি কীসের আকাঙ্খায়
    চলেছ ছুটে দিক বিদ্বিক
    মরুভূমি তটে বারির অন্বেষায়?
    জেনেও কোন অজানা সীমানায়
    পেয়েও শুধু আরও পাওয়ার আশায়
    আর কত রইবে অন্তর্ভেদী যাতনায়
    সুখ মরীচিকার ছলনায়?
    সুখ খুঁজে নাও নিজের পরিসরে
    স্রস্টার দেয়া ছোট্ট কুরেঘরে
    রোদ খুঁজে নাও মনের জানালায়
    যা কিছু তোমার-শুধুই তোমার
    স্রস্টার দেয়া শ্রেষ্ঠ উপহার
    ফাঁদে পা দিওনা অন্যের বৈভবে
    স্বচ্ছতা রেখ নিজের অনুভবে
    বর্নিল হয়োনা অশুভ প্রতিযোগিতার সাজে
    নিজেকে গড়িয়ে রেখো আদর্শ মৃত্তিকার ছাঁচে
    আত্মাকে কোর না কুন্ঠিত অপূর্ণতার অন্তরালে
    নিজেকে কোর না বন্দী অন্তর্মুখিতার বেড়াজালে
     
    হৃদয় চক্ষু করে প্রসারণ
    নীচের দিকে কর উন্মীলন
    দেখ কী গভীর আকিঞ্চন
    ক্ষুধিত উদরে অন্নের যোগানে
    রাস্তার ধারে ছিন্ন বস্ত্র পরনে
    মালা হাতে ঐ কিশোরীর নয়নে
    না ইবা নিলে আজ নিজের প্রয়োজনে
    ঐ শুস্ক ওষ্ঠে হাসির প্রষফুটনে
    নিজেকে সাজিয়ে নাও গভীর যতনে
    সুখ খুঁজে পাবে মনের গহীনে

    জড়োসড়ো যে পথকলি শীতের কাঁপনে
    তোমার মলিন বস্ত্রের আচ্ছাদনে
    দাও ভরিয়ে তাকে একটু উষ্ণতার আলিঙ্গনে
    সুখ খুঁজে পাবে হৃদয়ের গভীরে
    রেফ্রিজারেটরে সযত্নে রক্ষিত
    বক্সের রঙীন ঢাকনায় আবৃত
    অতিরিক্ত খাবারটুকু দাও তুলে
    অনাহারীর মুখে
    সুখ খঁজে পাবে নিজের অনুভবে

    শুধু একটা পরিবারকে বাঁচাতে
    অর্থাভাবে আর্ত রোগীর তরে
    সামান্য কিছু কী পারো না দিতে
    নিজের সঞ্চিত কোষাগার থেকে
    নাইবা কিনলে একটি অতিরিক্ত জিনিস
    একটা মুখে শুধু এনে দাও একটুকরো মুক্তোর ঝিলিক
    সুখের সংজ্ঞা খুঁজতে যেওনা
    প্রহেলিকা ছাড়া কিছুই পাবেনা
    সুখ খুঁজে নাও মনের গভীরে
    ঘর্মাাক্ত শ্রমিকের পরিশুদ্ধ রুধিরে
    ভোরের স্নিগ্ধ সিক্ত শিশিরে
    বৃষ্টির রিমিঝিম নুপুর নিক্কনে
    সৈকতের গভীর স্বননে
    প্রিয়ের হাত ধরে হাসনাহেনার সুবাসে
    হারিয়ে যাওয়া অনুরাগের উদ্ভাসে
    মায়ের মমতাভরা আবাহনে
    শান্তির নিসর্গ অবগাহনে

    সুখ খুঁজে নাও সত্যের গভীরে
    হয়োনা কো বিলীন মিথ্যার তিমিরে
    একটাই জীবনের ছোট্ট পরিসরে
    স্বপ্নগুলো সাজিয়ে থরে থরে
    ফুলে ফুলে মুকুলিত করো কাননে
    শুধু ভরিয়ে রেখ একমুঠো শান্তির নির্ঝরে
    বিভ্রান্ত কোর না অসত্যের ইন্দ্রজাল বপনে
    মেতে উঠোনা সব অপূর্ণতা পূর্ণ করার প্রয়াসে
    কিছু রেখে দাও জমা খোলা নীল আকাশে
    ডুবে যেওনা হঠাৎ ঝড়ের প্রমত্ততার গ্রাসে
    অমানিশার তমিস্রার মাঝেই প্রভাকরের আলো হাসে
     

    8
    4 Comments
Skip to toolbar