Profile Photo

D K MAHANTAOffline

  • DKMAHANTA01718942602
  • Profile picture of D K MAHANTA

    D K MAHANTA

    5 years, 1 month ago

    “উপমা”

    শত শতাব্দী’র বুকে-
    ক্ষয় নেই তাঁর,
    নিরাশা’র শূন্য হৃদয়ে;
    অতীতে প্রেম এসেছিল আমার।

    হে দেবী –
    অন্তরে তুমি,
    এক সুপ্ত পৃথিবী’র নীরস উপমা!
    লাবণ্য নিপুণে দৃপ্ত প্রতিমা তুমি –
    সুগন্ধে সুবাসিত,
    বিকাশিত হউক এ ধারা।

    অম্র পল্লব-জলপুষ্প অর্পিত তোমায়-
    পদ চরণে,
    অপ্রেমের মতো নয়-
    প্রণয় ভরা প্রেম ধ্যানে যখন;
    উপসনায় বসে তোমারই মনে পড়ে।

    তাঁর অনন্ত আবেশে অক্ষয় তুমি-
    অদ্ভুদ সুন্দর!
    মন-প্রাণ কিংবা হৃদয়,
    তাও সুন্দর –
    আরও সুন্দর হউক করি প্রার্থনা ;
    নীরস তপ্ত মোর বাসনা’র অঙ্গারে-
    দেবী বর দিও,
    জানি করবেনা কোন প্রবঞ্চণা।

    প্রেয়সী’র ধূসর সিঁথী,
    হেথায় লাগা গাঢ় চন্দন –
    তাঁর মাঝে ফিরে এসো জীবন্ত হয়ে নীরবে!
    পঞ্চপ্রদীপ জ্বেলে এ নিদ্রাহীন রাতে;
    অতঃপর অমৃত বন্ধনে আমরা দু’জন।

    ____ডি কে মহন্ত/-

    9
    6 Comments

D K MAHANTA

VILLAGE DOCTOR https://www.facebook.com/dk.mahanta.58 01718942602

"আমি কবি নই, আমি তোমার রচনা'র সংক্ষিপ্ত পান্ডুলিপি মাত্র!"

Skip to toolbar