Profile Photo

Dhali MoinOffline

  • Dhali-Moin
  • Profile picture of Dhali Moin

    Dhali Moin

    5 years, 2 months ago

    প্রত্যাশা
    =======

    মনে পড়ে না মায়ের গর্ভে ছিলাম কেমন ?
    নয় মাস দশ দিনের আমার গর্ভকালীন জীবন যাপন
    একরত্তি ও স্মৃতির কোঠরে নেই অবশিষ্ট ।
    অথবা আমার প্রসব কালীন পৃথিবী পরিবর্তন
    তার ও অনুভুতি
    অথবা স্মৃতি ;
    শুধু্ই শ্রবণ স্বাক্ষী মাত্র ।
    জন্ম পরবর্তী স্বাক্ষীদের ভাষ্য অনুযায়ী ।

    বাবার রক্ত মজ্বায় আমার অবস্থান
    অথবা শুক্রকীট হয়ে পৃথিবী পরিবর্তন
    তা ও পড়ে আছে মেডিকেলের পাতায় বন্ধী
    জীব বিজ্ঞানের গবেষনার ফলাফলে ।

    স্বার্থন্বেস্বী পৃথিবীর টানা পোড়েন পেরিয়ে
    মনুস্য জীবনের খোলস কবরের বিষন্নতায় রেখে
    মনে পড়বে কি পৃথিবীর স্মৃতি চিহ্ন ?
    পড়বে কি মনে তোমাকে ?
    তোমার শোষন নিস্পেষনের কথা ?
    ভালবাসার নামে যে ঘরের সূত্রপাত্ত
    দিনে দিনে কিভাবে তোমার হাতের পুতুল হলাম
    পড়বে কি মনে তার যৎকিঞ্চিত ?

    না পড়লেই বরং ভালো
    আমি ভুলতে চাই একটা গিনিপিগ জীবনের কথা

    4
    3 Comments
Skip to toolbar