Profile Photo

Bappy KhanOffline

  • bappykhan
  • Profile picture of Bappy Khan

    Bappy Khan

    4 years, 5 months ago

    নতুন শীতের সকাল——

    আজকে সকাল ছিল কুয়াশায় ভরা,
    মগজে নতুন সুর দরজায় কড়া।

    ভাবনাতে ছিলে তুমি মমতায় বোনা,
    অভিনব বন্ধুতা মনে হয় চেনা।

    সূর্য্যটা দেখা দিলো বেশ দেরি করে,
    আলসেমী পেয়েছিল কিছু কিছু ঘরে।

    প্রাতে জাগা মানুষেরা হয়নি হতাশ,
    বাতাসেতে ভরপুর শীতের সুবাস।

    আগমনী গান ছিল প্রকৃতির ভাঁজে,
    কবিরা ব্যাস্ত ছিল কবিতার খোঁজে।

    আমি অতি সাধারণ কি আর করি,
    তুমিময় পদ্য; এই-ই আমি পারি।

    ©️বাপ্পী খান

    7
    6 Comments
Skip to toolbar