-
কোন একদিন
.
মহাকাল মোরে রাখবেনা কভু মনে
হারায়ে যাচ্ছি, যাবোই তো একদিন
কজনাই রয় ইতিহাস দেখো গুনে
প্রেমিকেরা হেথা কতোটা মূল্যহীন।
.
প্রেম হেথা শুধু বিকোয় হাট বাজার
যার যতো আছে,সেই পায় এর স্বাদ
বনিকের দল খোঁজে প্রেম দেহে কার
মন খোঁজা হেথা মস্ত এক অপরাধ।
.
এবাজারে বৃথা প্রেমিকের হাকডাক
মন খোঁজে সে যে, দেহে নেই তার ভ্রম
এবেচারা তাই খালি হাত ফিরে যাক
প্রেম নয়, মিছে সওদাই হরদম।
.
আজও খোঁজে প্রেম ক্লান্ত প্রেমিক চোখ
খুঁজে অবশেষে পথ ভুলে হয়রান
এনগর একা প্রেমিকেরই তবে হোক
যেথা হয়েছিলো ভালোবাসার অপমান।।3 Comments
Friends
বিশ্ব পথিক
@icramali
ইফতিশা খানম
@eftishakhanam
আনোয়ার পারভেজ নূর শিশির
@anwar-parvez-nur-shishir
Humayun Kabir Surjo
@humayunkabir-surjo
Halima-Moly
@halima-moly
Drako Shajib
@drako
Ashaduzzaman-Khokon
@ashaduzzaman-khokon
Abu Taher
@abu-taher
Sorufa Soru
@shopner-balika


প্রেম পরাহত এক কবির মনস্তাপ। ভালো। অভিনন্দন।