Profile Photo

পি.কে. সরকারOffline

  • PKSarker
  • Profile picture of পি.কে. সরকার

    পি.কে. সরকার

    4 years, 6 months ago

    “ঘুড়ির জীবন”
    – পি কে সরকার
    নাটাইয়ে বাঁধা ঘুড়ির জীবন,
    সংসারে বাঁধা ব্যক্তির জীবন,
    দেখছি যেনো একই মতন!
    ঘুড়ি, ও ঘুড়ি, ঘুড়ি…
    ভাবছো কি!
    নীল গগনে…
    ডানা মেলে…
    উড়ছো তুমি মনের সুখে।
    সুতো ধরে,
    টান দিলে,
    সেই তো আসো ফিরে।
    ভাবছো কি বিচিত্র!
    বিচিত্র না…
    ও…হু.. না…..
    স্বাভাবিক অতি সাধারণ।
    বলছো কি!
    পিছুটান নেই।
    সে ভাবনাতেও ভিত্তি নেই।
    পেয়েছে কি বৈরাগ্যে?
    পায় নি তো।
    ঠিকই তো,
    জৈবিক চাহিদায়,
    জৈবিক ক্রিয়ায়,
    যৌবন করছো পার…
    এখন কেনো লাগে না ভালো-
    সংসার তোমার?
    বিয়ে করলে’
    আবার সংসারও করছো……
    তবে কেনো বলতে শুনি?
    বিয়ে না করাটা ভালো ছিলো,
    সংসার তোমার বিরক্ত লাগে?
    দোকানিদের দেখি,
    দোকান একি,
    জায়গা একি…
    সকালে আসে রাতে যায়,
    খাচ্ছে শুধুই ঘুরপাক।
    বলতে শুনেছি-
    ইচ্ছে করে হারিয়ে যাই।
    কোথায়?
    পারবে না যেতে সহজে,
    ঘুড়ি বাঁধা নাটাইয়ে,
    তুমি বাঁধা সংসারে।
    আমৃত্যু ঘুরপাক খাও আর চলো,
    চলো, চলতে হবে…
    পেটে খাবে…
    যৌবন চাবে…..।
    একদিন,
    ঘুড়ির সুতো ছিঁড়ে যাবে,
    উড়ে যাবে নীল গগনে,
    মানব জীবনও সাঙ্গ হবে,
    অতঃপর সব সাঙ্গ হবে।

    10
    9 Comments

পি কে সরকার

 

“পি.কে. সরকার — শব্দের ভেতর মানবতা ও সমাজের গভীরতম সত্য খুঁজে চলা এক সমকালীন বাংলা লেখক।”

Skip to toolbar