-
★★লক ডাউন★★
ডাউন, ডাউন লক-ডাউন
বন্ধ নেই কোন কিছুই-ঢাকা শহর
অলিতে গলিতে মলে সেবালয়ে,
কিসের করোনা?,,,, নো ডাউন
ভাঙ্গো লক, অনলি সাউন্ড (দৃশ্যমান)।
কোথায় করোনা?
হাসপাতালে!
মরলেই রোগী; চালিয়ে দেবো করোনা বলে।
মার্চে হলো শো-ডাউন, তখন করোনা করেনি সাউন্ড,
রমযান এলো করোনা বাড়লো
গণনা গেলো বেড়ে,
চিঠি এলো!!
লক করে দাও সকল টাউন, করোনা আসবে তেড়ে।
মা, বললো,,,খোকারা যাসনে যেন ভিড়ে।
লক ডাউনে লক হয়ে সব চিঠি গেলো মসজিদে,
২০ জন শুধু তারাবী পড়ো, বাকীরা উঠুক ছাদে,
সব হয়ে যায়, সব করে যাও হয় করোনা কিসে?
শুধু তুমি মসজিদে বলো করোনা হবে,
নামাজ পড়ো বিশে।
নেই কোন মাপ জেনে রাখো সব
করোনাভাইরাস মহামারী
শেষ হবে তা হলে খুশি রব
নয়তো বাড়বে আহাজারী।
এখন মানুষ সব বোঝেরে ভালো মন্দের খেলা,
হায়রে প্রাণে আর সহে,,না
হে-বাহিনীর ঠ্যালা।
লক ডাউনে, No Sound-এ
মিটাও মনের জ্বালা,
অতঃপর লক ডাউনে করোনা কমেছে
মিডিয়া বসবে, নিয়ে আলোচক আসরের ডালা।
যার করোনা সেই বুঝেছে, আসলেই কি জ্বালা,
তবু যে কেউ মানছেনা ভাই
লক ডাউনের তালা।4 Comments
Friends
Rejwana Khan
@rejwana-khan
Md shohag rana
@shohag9011
রাহেনা বেগম
@rahena-begum
সা দি য়া (নন্দিনী)
@nandini
Ekhtiar Uddin
@ekhtiar2003
Kanej-Roksana
@kanej-roksana
ঠিকানাহীন অরণ্য
@vobertale-aranna
AdabenTatali
@adabentatali
Sharbanam Gupta
@sharbanam-gupta


এইতো লক-ডাউন নিয়ে লেখার সময়। আরো লেখো।