Profile Photo

পি.কে. সরকারOffline

  • PKSarker
  • Profile picture of পি.কে. সরকার

    পি.কে. সরকার

    • 4 years, 10 months ago

    ★প্রকৃত বন্ধুই সম্পদ★
    –পি. কে. সরকার
    :
    বিধাতার দান এই আত্মার আধার দেহটি ধরণীর বুকে পিতা-মাতা কর্তৃক প্রাপ্ত। যা প্রাকৃতিক ভাবে চলমান একটি প্রক্রিয়া। কিন্তু নির্মল সতেজতায় বৃদ্ধি হয় ; প্রকৃত বন্ধু নামক শ্রেষ্ঠ পরিবেশের মাধ্যমে।
    :
    নিমাই নিজেকে খুবই সৌভাগ্যবান আর শ্রেষ্ঠ সম্পত্তির অধিকারী ভাবতে কোনো কার্পণ্য করেনা। পৃথিবীর সবচেয়ে সম্পদশালীদের মধ্যে একজন ভাবে। কারণ তার প্রকৃত বন্ধু আছে।
    :
    হত দরিদ্র পরিবেশের পশ্চাৎপদ পরিবারে জন্মগ্রহণ করে নিমাই। কিন্তু তা কখনও অনুভবে আসেনি অর্থাৎ বন্ধুত্ব তাকে সেই দৈন্যদশার ছোঁয়া লাগতে দেইনি। কখনও বিপথগমনের সুযোগসন্ধানী মনোবৃত্তির সংস্পর্শদোষ গুলোর উৎপত্তি হতেই পারেনি। কারণ বাল্য বন্ধুরা তাকে কখনও আলাদা হতেই দেয়নি, সর্বদা নেত্রের কেন্দ্র বিন্দুস্থ করেই রেখেছে অদ্যাবধি।
    :
    পৃথিবীতে আর কিছুই চায়নে সে। বন্ধুরা নিমাইকে ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট,
    ঢাকা মেডিকেল কলেজ, ঢাকা কলেজ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রুয়েট, রাজশাহী কলেজ আরও অনেক জ্ঞানের ভান্ডারের পরিবেশ প্রত্যক্ষ করতে এবং আলোকিত হওয়ার পথ প্রদর্শনে সর্বাত্মক সহযোগিতা করেছে। তার একটা অতৃপ্তি ছিলো বিশ্ববিদ্যালয়ে না পড়তে পারা। পড়তো ডিগ্রীতে কিন্তু বন্ধুদের সুবাদে বিশ্ববিদ্যালয়ের পরিবেশে জীবনের অনেকটা সময় কেটেছে। যা তার বাস্তব জীবনে, সংসার জীবনে, পেশাগত জীবনে সামাজিক মর্যাদা সম্পন্ন জীবন প্রাপ্তিতে পাথেয় হয়েছে। বিশ্ববিদ্যালয়ে শুধু পড়লেই জ্ঞান অর্জন হয় তা নয় ঘুরলেও জ্ঞান লাভ করা সম্ভব; এটি নিমাই এর উপলব্ধি।
    :
    বন্ধুত্ব হোক তবে আমার বন্ধুদের মতো; স্বর্গীয় স্নিগ্ধতা আর সুঘ্র্যাণ অনুভব’ হয়ে থাকে সর্বদা। এক মাত্র বন্ধুত্বই পারে পৃথিবীতে শান্তির সুবাতাস বহে দিতে; বন্ধু বিপথগমনে পথ দেখায়, অজ্ঞানতিমিরে যদি ঘিরে ধরতে চায় তবে আলোর দিশারী হয়ে যায়। এটাই বন্ধু সম্পর্কে নিমাই এর মনের কথা।
    :
    বর্তমান প্রজন্মের বন্ধুত্বে কোনো আসক্তি দেখিনেঃ কারণ, তারা ডিজিটাল যুগের সর্বাধুনিক প্রাণে, সভ্যতার চরম চূড়া পার করে শূন্যে ভাসছে যা আগত ভবিষ্যতের জন্য হুমকি স্বরুপ। সকলেই নিজ নিজ ফোনে নিজ নিজ জগতে ঢুবে থাকতে ব্যস্ত, বাঁকি সব মিথ্যে তাদের নিকট, যা পৃথিবীর জন্য ভয়ের কারণ হতে পারে।
    :
    আমাদের সময়ে দেখেছি নিজ পাড়া সহ আশপাশের বেশ কিছু গ্রামের লোকজন সবাই সবাইকে চিনতো, জানতো, সুখে-দুঃখে পাশে থাকতো। কিন্তু বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে পাশের বাড়ির খবর কেউ রাখে না এমন কি একই গৃহে থাকা স্বত্তেও কেউ রাখেনে কারুর খবর। এটাই কি সভ্যতা! এটাই কি মানবিক আচরন! স্বয়ং একটু ভেবে দেখার কি সময় হবে, হে স্বয়ং শ্রেষ্ঠ বলা মনুষ্যজগতের প্রাণী! নিমাই এ সব ভাবতে ভাবতে অতিত স্মৃতিতে ডুবে যায়।
    আর বন্ধুদের সঙ্গে কাটানো সময়ের কথা গুলো আজ খুব বেশি মনে পড়ছে। কারণ বন্ধুরা সবাই প্রতিষ্ঠিত হয়ে, নিজ নিজ জগতে থাকার পরও নিয়মিত নিমাই-এর খোঁজ রাখতে ভুল করে না। কিন্তু বর্তমান প্রজন্মের বন্ধুত্বে এলার্জি দেখা যাচ্ছে।
    :
    নিমাই খুবই পুলকিত নিজ বন্ধুদের কথা ভাবতেই; আবার মর্মাহত বর্তমান যুগের বন্ধুত্বের ধরণ দেখে। এখন সবাই নিজেকেই ভাইরাল করতে ব্যস্ত। খেলাধুলায় অনিহা, বন্ধু ভ্রমণে অনিহা, প্রকৃতিতে হারিয়ে যেতে চায় না শুধুই যান্ত্রিকতা। অপরের বেদনায় ব্যথিত হতে বিরক্তি। কি যে হচ্ছে!
    :
    আত্মকেন্দ্রীক মনভাবে বেড়ে ওঠছে শৈশব; আধুনিকতা একাই সময় কাটানোর পরিবেশ দিয়েছে। যা প্রাকৃতিক নৈসর্গিকতা উপলব্ধিতে বাঁধা দিচ্ছে। নেতিবাচক আর ইতিবাচকে কোনোই ভ্রুক্ষেপ নেই। আত্ম বিলাসীতা পূরণে অর্থনৈতিক স্বচ্ছলতা দরকার আর সে অর্থ যে ভাবেই আসুক তা বিবেচ্য নহে। নিমাই এ সব কেনো ভাবছে; সে নিজেই নিজেকে প্রশ্ন করছে। ভাবনার যথেষ্ট কারণ আছে; সে তার বন্ধুদের কাছ থেকে শিখছে একা একা সুখি হওয়া যায় না, সবাইকে নিয়ে সুখি থাকার চেষ্টা করতে হবে। মা বাবা, ভাই বোন, আত্মীয় পরিজন, প্রতিবেশী, প্রকৃতি, পরিবেশ, সমাজ, দেশ, জীব ভালোবাসতে পারলেই আত্মতৃপ্তি আসবে। তবেই বৃদ্ধাশ্রম নামক শব্দটি হারিয়ে যাবে। নিমাই আরও জেনেছে, ” পিতা মাতা মারা গেলে শ্রাদ্ধ করার থেকে শ্রেয় বেঁচে থাকতে শ্রদ্ধা করা।” সব বন্ধুরা নিয়মিত তার মা বাবার খোঁজও রাখে।
    :
    নিমাই প্রার্থণা করে; সবার বন্ধু তার বন্ধুদের মত হোক। যদি বন্ধু হয় নিমাই এর বন্ধুদের মতো, তবে ছুঁতে পারবে না কোনো দৈন্যতা এ ধরাকে: কোনো সম্পত্তি, কোনো ক্ষমতা, আত্ম রক্ষায় অস্ত্র, বিপদে ভয় পাওয়ার কোনো আবশ্যকতা নেই। আমার বন্ধুরা থাক নিরাপদে, মঙ্গলময় হোক প্রতিক্ষণ। নিমাই প্রতিনিয়ত স্রষ্টার কাছে এ মিনতি করে।

    11
    5 Comments

পি কে সরকার

 

“পি.কে. সরকার — শব্দের ভেতর মানবতা ও সমাজের গভীরতম সত্য খুঁজে চলা এক সমকালীন বাংলা লেখক।”

Skip to toolbar