-
অনেক ছোট জিনিস আমাদের জন্য সময়ভেদে অনেক শান্তি বয়ে আনতে পারে। আবার অনেক বড় কিছু পাওয়ার মধ্যেও কিছু আক্ষেপ থেকে যায়।জীবনের একটা লম্বা পথ থাকে। সেই পথে সবাইকে চলতে হয়। চলতে চলতে আবার একদিন থামতে হয়। মানুষের ঘরবাড়ি, জায়গাজমীন, আর জীবনের সেই পথ একসূত্রে গাঁথা। সেই পথের ধারে জীবন আর জীবিকার যে হাট একদিন জমজমাট হয়ে ওঠে, কোন একদিন আবার সেই হাটে জীবনের সব লেনদেন শেষ হয়।
এই পৃথিবীতে আমরা বাঁচবো, ভালবাসবো।
হাসবো, দুঃখ পাবো।
হাত ধরে হাটবো, হারিয়ে যাবো।
এভাবেই একদিন আমরা ফুরিয়ে যাবো।ভাল-খারাপ মিশিয়ে শুধু কিছু স্মৃতি থেকে যাবে। আমাদের সেই স্মৃতির কথা ভেবে কেউ যদি মহান রব্বুল আলামীন এর কাছে আমাদের সুখের জন্য দুআ করে, কেউ যদি আমাদের স্পর্শের কথা মনে করে নীরবে চোখের একটু জল ফেলে, কারো যদি আমাদের নামটা মনে পড়ে দুঃখের সময়ও একটু আনন্দ হয়, তাতেই এই আত্মা শান্তি পাবে। ছায়া পাবে, জল পাবে। নিশ্চিন্তে নিদ্রা যাবে…
5 Comments

Abrar Jahin Ratul
A slave of Allah, A son, A brother, A friend, A lover, A dreamer, A witness of nature
Friends
ইয়াসিন আরাফাত
@easir-arafat
Humayun Kabir Surjo
@humayunkabir-surjo
Md Rizwan Shuvo
@md-rizwan-ullah-shuvo
অসীম রহমান
@ashim_rahman
নাজমুল হক জুয়েল
@nazmulhoqjewel
ruba
@ruba91
Ashaduzzaman-Khokon
@ashaduzzaman-khokon
মো দানিয়াল আরাফাত (প্রমিস)
@md-daniel-araphat-promice
Zahidul Jamy
@zahidul



জীবন ক্ষনকের; জন্ম-মৃত্যুর সীমানয় বাঁধা।