Profile Photo

rubaOffline

  • Ruba91
  • Profile picture of ruba

    ruba

    4 years, 7 months ago

    ‘ স্পর্শ’
    ‘রুবা’

    স্পর্শ তা নয় যা তুমি ছুঁয়ে আছো,
    স্পর্শ হলো তা যাতে তুমি মজে গেছো।
    আকাশটাকে না ছুঁয়েও যেভাবে ছুঁয়ে থাকো,
    পাহাড়টাতে না চড়েও যেভাবে জয় করো।
    না দেখেও যার ছবি সারাক্ষণ বুকে ধরো,
    সামনে থাকলেও যারে তুমি অদেখা গল্প করো।
    কবিতার ভাষায় যার পিছে ছুটে চলো,
    পরে পরে শব্দযুগল খুঁজে খুঁজে ভাঁজ করো।
    স্পর্শ তা যার যাতনায় মুখে বালিশ গুঁজো,
    নিঃশব্দে শতো আহা-উঁহু শব্দের দাফন করো।
    ক্ষুধার্ত আর ক্লান্ত মনে যার তরে বাসর গড়ো,
    অনিচ্ছার বায়নাগুলোয় ইচ্ছে রঙের প্রলেপ মাখো।
    এভাবেই স্পর্শগুলোয় নিশ্চিতে বাঁচো-মরো,
    আগামীর স্বপ্নতে আপন স্পর্শের আবাস গড়ো।

    8
    8 Comments
Skip to toolbar