-
বীর
হাবিবুন নাহার মিমিলাখো আবরার রয়েছে ঘুমিয়ে
মাগো তোমার কোলে,
গুড়িয়ে যায় সে হাত; যে হাতের
তর্জনী মাথা তোলে।প্রতিবাদী এক যুবক যে দেশে
এনেছিলো স্বাধীনতা,
সে দেশে আজ নিষেধ প্রায়ই
প্রতিবাদের কথা।সোনার ছেলে ফারাজ ও মা
বাঁচাতে তোমার মান,
বন্ধুত্বের খাতিরে হায়
বিলিয়ে দিলো প্রাণ।শত সোহাগী, হাজার তনুর
অশ্রুতে তুমি সিক্ত,
বলো আর কতো ঝরালে অশ্রু
হবে তুমি মা রিক্ত।এ দেশে মাগো ভিখারির ধন
ছিনতাই করে লাখপতি,
একাত্তরের দামাল ছেলেরা
কাঁদে দেখে যুব- অধোগতি।এই কি তোমার স্বপ্ন ছিলো
বলো না মা চিৎকারে,
জীবন প্রদীপ নেভায় কেনো
মাতাল জালিম ফুৎকারে!রাজপথে আজ হচ্ছে লুট
শত সহস্র তাজা প্রাণ,
প্রতিবাদে কেউ তুললে মাথা
জোটে শুধু মাগো অপমান।সোনার দেশেতে কেন কোনো মা
বিষপানে মরে সসন্তান,
দেখবে কে আজ এই হাহাকার
সকলেই খোঁজে প্রতিদান।বিধাতা তোমারে ডেকে বলি আজ
এদেশের পানে ফিরে তাকাও,
দাও ফিরিয়ে নজরুল আবার
আবার মোদের মুজিব দাও।দাও ফিরিয়ে ভাসানী আর
শেরে বাংলার রণহুংকার,
সোহরাওয়ার্দীর সেই তেজ চাই
খান জাহানের হাতিয়ার।দাও ফিরিয়ে শাহজালাল আর
বাঁশের কেল্লার তিতুমীর,
অহংকারে অন্ধ আজ মোরা
ওরাই বাংলার আসল বীর।5 Comments
Friends
Diponkor Sharma Partho
@parthodip218
এমরান হাসান
@emranhasan
নুরুন্নবী খোকন
@nurunnabi-khokon
Aeka Asin
@asin
Md. Ariful Islam
@mdarifulislam
A M Bappy
@a-m-bappy
Pranto Sarkar
@pranto-sarkar
স্মৃতি রানী রত্না
@srratna1990
ইফতিশা খানম
@eftishakhanam



শুভকামনা শুভেচ্ছা !