Profile Photo

Nilufar GhaniOffline

  • Nilufar-Ghani
  • Profile picture of Nilufar Ghani

    Nilufar Ghani

    4 years, 5 months ago

    মানুষের মন

    হায়রে মন
    এত বহুরূপী তোমার দর্পণ!
    এত বর্নিল রং এ তোমার সাজ
    ক্ষনে ক্ষনে বিচিত্র ভাঁজ।
    শিশুকাল ই ছিল সুললিল
    শান্ত সুনিবিড় স্বচ্ছ অনাবিল
    নিয়ে কত স্বপ্ন আশা,
    ছিল তবু একমুঠো ভালবাসা
    একটু মমতার নিলয়,
    একটু আবেগে ঘেরা সবুজর বলয়।
    সময়ের কোলে
    ধীরে ধীরে বড় হলে
    মনটাকে রঙ্গীন নিয়নে
    সাজালে কাঠিন্য কোমলতার আচ্ছাদনে।
    সেসব বিহগ শুধু সাজিয়ে রেখেছ সন্তর্পণে
    তোমার মনের দেয়ালে
    যারা তোমার সাথে একই সমান্তরালে
    মুখরিত কলরবে
    এক সাথে মেলে ডানা দর্পিত অবয়বে
    একই বৃন্তে পুষ্পিত সব রঙ্গনা
    পায়না তো সবে তোমার বন্দনা
    যার সাথে তব পদযাত্রা স্বচ্ছ ও সুললিল
    নৈবেদ্য দিয়ে যাও শুধু তারে সম পুষ্পে সলিল

    মুখ ও মুখোশের বেড়াজালে
    সত্যিকার সুহৃদ লুকিয়ে আছে কোন অন্তরালে
    আজ তাই ভয় হয় কথা বলায়
    রহস্য নেইতো কোন চোখের ভাষায়?
    চেনা বড় কষ্ট ছোটবেলার সেই তুমি আর এই তুমিতে
    গতিপথ যে সবার আজ ভিন্ন অনুভূমিতে
    পরম নির্ভরতায় ধরা বন্ধুত্বের হাতখানি
    আজ কী শুধু তা মিথ্যের হাতছানি
    হায় রে মন
    জীবনের এক স্বল্প ক্ষন
    এত সুর, এত রং
    এত যশ অহং
    সব হয়ে যাবে নীরব নিথর
    যখন ঠিকানা হবে শুধুই ধূলিধূসর
    করেছি কী তোমাদের কাছে খুববেশী প্রত্যাশা
    শুধু রেখো নিখাদ অনুববের একটু মিষ্টি ভাষা
    এই জীবনের করিডরে
    ভরিয়ে দিও একমুঠো রোদের নির্ঝরে
    সবার জন্য সম পরিসরে।

    11
    10 Comments
Skip to toolbar