Profile Photo

Nilufar GhaniOffline

  • Nilufar-Ghani
  • Profile picture of Nilufar Ghani

    Nilufar Ghani

    • 4 years, 10 months ago

    নতুনের গান

    এসো মোরা আজি নতুনের গান গাই
    অবসান করি ক্লান্ত বিভাবরী
    নতুন করে সাজাই প্রার্থিত স্বপ্ন মঞ্জরী
    সব মলিনতা নির্মূল করে
    নব প্রভাকরের আলোক নির্ঝরে
    স্নাত করি হৃদয় আঙ্গিনা
    নতুন করে পুষ্পিত করি নবপ্রভাতের রঙ্গনা
    প্রাণ খুলে করি স্রষ্টার বন্দনা
    সত্য শুভ্রতা অনাবিলতার উদ্ভাসে
    একতা, আর সত্যের সুরের উচ্ছাসে
    ফিরিয়ে আনতে পারি যেন শান্তির সবুজ অরন্য
    ঘুচিয়ে সকল মিথ্যা, ঈর্ষা, ক্ষূদ্রতার দৈন্য
    বিষাদের অভ্রমালা রেখে দিয়ে নিজের কাছে
    ভালবাসার প্লাবন ছড়িয়ে দেব সবারমাঝে
    রাতের শিশির ভেজা আবেশিত দুনয়ন
    পূর্ব দীগন্তে দেখবো সোনালী অয়ন
    টুটিয়ে সকল কন্টকের পর্বত
    আমরা উড়াব শান্তির পারাবত
    সকলের সম্মিলিত নিরলস প্রয়াসে
    পড়বো মোরা বিজয় মুকুট দীপ্ত উল্লাসে
    এই হোক মোদের আজকের অঙ্গীকার
    সত্যই মোদের অহংকার

    10
    10 Comments
Skip to toolbar