-
দৈনিক কবিতা
তারিখ —০২/০১/২০২২ ইং
শিরোনাম —মানবতা
কলমে —জেবুন্নেছা জেবু
__________________________________________ ভয়ংকর আর্তনাদ চিৎকার আহাজারি বাঁচতে চাই দয়াকরে মেরো না আমায় …
আমি ও মানুষ কোন ধর্মের অনুসারী গৃহে জন্ম হয় সেতো আমার দোষ নয় !
আমাকে আমার মতো করে বাঁচতে দাও ক্ষনিকের দুনিয়ায়,
আমি পিতা স্বামী ভাই সন্তান আমার পরিবার আমাকে ছাড়া বড্ড অসহায় ।হে মানুষ কেনো এতো কোন্দল মারামারি তে করছো হত্যা অপকর্ম ?
মানুষকে হত্যা করার জন্য বলে নাই কখনোই কোন ধর্ম,
যার কর্মের হিসেব সেই দেবে তবে কেনো এতো বাড়াবাড়ি ?
মানুষে মানুষে বোকার মতো কেনো ঘৃণ্য অহেতুক করছো খুনখারাবি ?আজকের শিক্ষিত সভ্য মানুষ গুলো করছে নিরপরাধীকে খুন
কেনো বুঝে না একজন মানুষের মৃত্যু মানে নিঃস্ব হয় কতো আপনজন ,
দেশে বাড়ে অভাব বাড়ে দরিদ্রতা ঘটে অরাজগতা বিশৃঙ্খলা
অথচ পৃথিবী জুড়ে পশুতে নেই কোন হিংসে হানাহানি খেলা ।ভাবুন আপনার হাতের মোবাইলটা , ঔষধ যাবতীয় আবিষ্কার
বিলাসী আয়েশী আরামদায়ক জীবনের অবদান সমূহ কার?
সবই ব্যবহার করি অন্যদের আবিষ্কার আর বলি ধর্ম বড় আমার , কথায় নয় বাস্তবে ভাবতে হয় আমরা কি সত্যি ই মানবতার?_____________________________
6 Comments
Friends
Abul Hasan Tuhen
@abulhasantuhen
তুবা
@zariyaat
G M Harun Rashid
@g-m-harun-or-rashid
Zahidul Jamy
@zahidul
Rashed Rahman Abir
@rashed-rahman-abir
TANVIR MAHATAB AHMED KHAN
@tmaksolemn
mononesh-das
@mononesh-das
Asif Rahman
@asifaaron62
AdabenTatali
@adabentatali


অধিকার সবার সমান। বাঁচো জীবনানন্দে।