Profile Photo

Nilufar GhaniOffline

  • Nilufar-Ghani
  • Profile picture of Nilufar Ghani

    Nilufar Ghani

    4 years, 5 months ago

    শীতের রোদটুকু

    আকাশের বুকছুঁয়ে
    মৃয়মান কুঞ্জলতা পড়ছে নুয়ে
    শীতার্ত ছায়াবীথিকা
    ছুঁয়ে কুহেলিকা
    কাঁপছে মৃদু ঝিরি ঝিরি অনিলে
    থির থির ঊর্মির দোলা খালে বিলে ঝিলে
    হলুদ পাতাগুলো বিষাদের ছোঁয়ায়
    লুটিয়ে পড়ে মাটির ধুলোয়
    ঘাসের ডগার শিশিররকণা
    মনকে করে আনমনা
    কুয়াশার উত্তরীয় ঠেলে
    শুভ্র অভ্রগুলো আঁখি মেলে
    অম্বরের ঘন নীলে
    প্রভাকর উঠল হেলে
    শিম বরবটি কুমরোর ক্ষেতে
    সোনালী আলোর কণায় উঠলো মেতে
    চপল কিশোরের মন
    আজি দোলা দেয় কিসের নাচন
    মন ছুটে যায় কোন সে ছন্দে
    কলাই ফুলের মালঞ্চে
    না কি খেঁজুর রসের আনন্দে
    মিষ্টি রোদের আবেশে
    গোলাপ গাঁদা উঠছে হেসে
    সোনালী সরিষার ফুলে
    হৃদয়ে কাঁপন তুলে
    রেল স্টেশনে পড়ে থাকা
    জীর্ণ বস্ত্রে ঢাকা
    অসহায় বৃদ্ধের শীতল চোখ দুখানি
    আন্দোলিত করেএকমুঠো রোদের হাতছানি
    আয়েশিত কম্বলে ভেজানো মুখ
    বুঝবেনা সেই সুখ

    8
    5 Comments
Skip to toolbar