Profile Photo

জেবুন্নেছা জেবু (কবি সাহিত্যিক)Offline

  • Jebun-Nesa-Jebu
  • তারিখ –০২/০১/২০২২ইং
    বিষয় –কবিতা
    শিরোনাম –কাগজ তুমি
    কলমে -জেবুন্নেছা জেবু
    —————————————————–
    কাগজ তোমার শক্তির কাছে পরাজিত সর্বশ্রেষ্ঠ জীব মানুষ ও মানবতা
    তুমি টাকা হয়ে মুহূর্তেই ভঙ্গ করে দাও কতো আশা স্বপ্ন ভাবনা ,
    তুমি দলিল হয়ে গড়ে তোলো কতো বিলাসী ভবন অট্টালিকা
    রূপায়নে দেখি তুমি কাগজের অদ্ভুত বিশাল অহংকার ক্ষমতা ।

    কাগজ তুমি এ পৃথিবীর সবচেয়ে দামী মধুর অতুলনীয় টাকা
    যার জন্যে পৃথিবীর সকল আহ্বান সকল ক্স্টময় জীবন কথা ,
    তোমার জন্যেই গঠিত ধনী দরিদ্রতার বিস্তর বিভেদ ব্যবধান
    কি দুঃসাধ্যে অনির্বাণ কাগজ তোমার নিত্যরঙিন কতো অবদান ।

    টাকা তুমি সময় মতো আসো না প্রেমিকের পকেট ভর্তি হতে
    কেনো চোখের পানিতে হয় অসময়ে সৃজন এত্তো দেরিতে?
    কেনো তীলে তীলে অসহ্য যন্ত্রনায় পথে ওরা না খেয়ে রোগে শোকে মরে ?
    কাগজ তুমি বলো তোমার জন্যে আর কতোকাল ওরা বঞ্চিত হবে?

    টাকা তুমি কাগজেই থাকো সমাজকে আর কঠিন করো না
    কোনো পরিবারের নিরাশা হাহাকার আর্তনাদ বেকারত্ব বাড়ি ও না
    তুমি প্রেসক্রিপশন ,নবায়ন পত্র , আবেদন পত্র
    মৃত্যুনামা হই ও না ।
    তোমার অভাবে আর বিচ্ছেদ নামা শিশুর ক্রন্দন ভাঙ্গাঘর চাই না ।

    কাগজের জন্যে একাকীত্বের যন্ত্রনায় বিদেশে পড়ে রয় প্রবাসীরা
    পৃথিবী ময় এত্তো যুদ্ধ অঘটন সব ই টাকা নামের কাগজের রচনা ,
    কাগজের এত্তো এত্তো জাগতিক শক্তির প্রয়োজন মানবেরই সৃষ্টি
    আজ বুঝি জীবন মানে তুমি বিধাতার পর কাগজের ভূমিকাই বেশী।

    তোমার জন্যে ভাঙ্গে কতো স্বপ্ন ভালবাসার ঘর
    আপন জন ও স্বার্থে জঘন্য ভাবে হয়ে যায় পর ,
    কাগজ তুমি টাকা হয়ে কেনো বানালে বিশ্বসংসার
    তোমার চেয়ে মানবতাই দামী হওয়া দরকার॥

    _____________________

    6
    6 Comments

Friends

Profile Photo
Abul Hasan Tuhen
@abulhasantuhen
Profile Photo
তুবা
@zariyaat
Profile Photo
G M Harun Rashid
@g-m-harun-or-rashid
Profile Photo
Zahidul Jamy
@zahidul
Profile Photo
Rashed Rahman Abir
@rashed-rahman-abir
Profile Photo
mononesh-das
@mononesh-das
Profile Photo
Asif Rahman
@asifaaron62
Profile Photo
AdabenTatali
@adabentatali
Skip to toolbar