Profile Photo

Nilufar GhaniOffline

  • Nilufar-Ghani
  • Profile picture of Nilufar Ghani

    Nilufar Ghani

    4 years, 5 months ago

    দীপায়ন

    তুমি সুন্দর ! তখনই হবে
    নহে শুধু অবয়বে,
    যখন তুমি হবে
    তোমার অন্তরশৈলীতে মহান
    হীনতা দীনতা তুচ্ছতা ছাড়িয়ে
    ঘাত প্রতিঘাত বন্ধুরতা ছাপিয়ে
    তুমি হবে মহীয়ান
    সম্পর্কের সুতার বাঁধন বড় বন্ধুর
    তাকে কোর না কো ভঙ্গুর
    যখন গাঁথা হলো বিনি সুতার মালা
    সযতনে রেখ সেই সৌন্দর্যের ডালা
    ছোট ছোট ভুলগুলো করে দিও ক্ষমা
    অন্তর সৌকর্যে না হয় তুমি হয়ো অনুপমা
    যদি রাখতে চাও অটুট মালার বাঁধন
    মধুর সুরভীতে ভরিয়ে রেখো কানন
    তোমার প্রাপ্তির সীমা কোর না কো লংঘন
    না হলে পাবে না চেতন কখন শিথিল হল কঙ্কন
    তোমার বিশ্বাস নিয়ে কেউ যদি করে খেলা
    জানিয়ে দিও তারে শেষ হলো বেলা
    কুয়শার ধুম্রজালে বেঁধোনা বাহুডোর
    অন্তরলোক অনুভবে চিনে নিও অক্ষর
    ফুলে ফুলে সাজিয়ে রেখো মালঞ্চ
    তাকে কখনই কোর না কো মঞ্চ
    সম্পর্কের মালিকা কে কোর না ধুসর
    দীপায়িত রেখো সদা সম উজ্জ্বল নক্ষত্রনিকর

    9
    5 Comments
Skip to toolbar