-
” সুখ আমায় বন্ধক নিবে ”
— পি কে সরকারসুখ তোর লাগি,
কত কিছুই না করি,
কি কি করিনে বল দেখি তুুমি?
সুখ তোর তরে,
কত যে নির্ঘুম নিশীথে,
পথে পথে ছুটেছি নিখিলে।
সুখ তোমায় খুঁজেছি,
প্রভাতে নির্মল সমীরণে,
কর্ম ব্যস্ত দিনে; সকাল সাঁঝে।
সুখ তোমায় খুঁজেছি,
আকাশের স্বচ্ছ নীলে,
মহাসমুদ্রের ঊর্মিমালার মাঝে।
সুখ তুমি কি….
হিমালয়ের চূড়াতে,
নাকি দক্ষিণ মেরুর বরফে।
সুখ তোমায় খুঁজেছি,
ব্যস্ত নগরীতে, জনতার ভিড়ে,
গ্রামের সবুজে, ধূলোময় প্রান্তরে।
সুখ তোমায় খুঁজেছি,
নব আচ্ছাদনে, জীর্ণ বসনে,
প্রাসাদের প্রস্তরে, বস্তির কুঁড়ে ঘরে।
সুখ তুমি কি…
বিলিয়ন বিলিয়ন আলোক বর্ষ দূরে,
নাকি পাতালের কোন আঁধার কুঠরিতে।
সুখ তোমায় খুঁজেছি,
পূর্ণিমা তিথিতে নিবিড় নিস্তব্ধতায়,
যানজটে আটক যানে; ক্লান্ত জনতায়।
সুখ তোমায় খুঁজেছি,
ভিক্ষুকের থালায়, ভবঘুরে আস্তানায়,
বৈরাগ্যের মার্গে, মায়াজালের ভবকারায়।
সুখ তুমি কি…
মহাসমুদ্রের অতল গভীরতায়,
মহাশূন্যের গহীন শূন্যতায়।
সুখ তোমায় খুঁজেছি,
পাহাড়ী ঝর্ণার শীতল জলে,
মরুভূমির উত্তপ্ত বালুর প্রান্তরে।
সুখ তোমায় খুঁজেছি,
নৈসর্গিক প্রকৃতির মুগ্ধতা মাঝে,
কৃত্রিম বিলাসী সভ্যতার মোহে।
সুখ তুমি কি…
পরম ধামে নিদ্রিত মহানন্দে,
নাকি ক্ষুধার্থ প্রাণের করুণ আর্তনাদে।
সুখ তোর লাগি,
কি কি করিনি,
আর কিছু কি আছে বাঁকি!
সুখ তুমি কি…
মনের তম গুণে,
নাকি বিকৃত মস্তিষ্কে।
সুখ তোমায় খোঁজা হয় নি,
বিপথে, শঠতায়, বিকৃত ভোগে,
ক্ষমতার মোহে, অস্বচ্ছ বৈভবে।
সুখ তোমায় খোঁজা হয় নি,
পর ধন লুটে, দূর্বল দমনে,
সাম্প্রদায়িক ধর্মে, কর্মে।
সুখ তোমায় খোঁজা হয় নি,
সীমান্তের কাঁটা তারে ঝুলন্ত লাশে,
সংখ্যাগরিষ্ঠের দম্ভে, সংখ্যালঘু দমনে।
সুখ তোমায় খোঁজা হয় নি,
দেশে দেশে যুদ্ধ নামক দুর্গন্ধে,
ক্ষমতার মোহে অস্ত্রের ঝনঝনানিতে।
ভাবছি, বন্ধক রাখবো নিজেকে,
সুখ তোমার কাছে,
তবু তো থাকা হবে সুখের নিয়ন্ত্রণে।12 Comments
পি কে সরকার
“পি.কে. সরকার — শব্দের ভেতর মানবতা ও সমাজের গভীরতম সত্য খুঁজে চলা এক সমকালীন বাংলা লেখক।”
Friends
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
মো: নাজমুল আখতার
@faith
Khondkar Mostaque Ahmed
@mostaque
Kazi Fahim hossin
@fahim6542
শাহ্ আলম আল মুজাহিদ
@shahalam
নাদিম হোসাইন
@nadim-hossain
Latifur-rahman-Pramanik
@latifur-rahman-pramanik
afrida-jahar
@afrida-jahar
আমীর হামজা (লাম)
@amit



সুখের তরী বাইয়া যাও কবি।