-
শিরোনাম –চীন ও আমরা
কলমে —জেবুন্নেছা জেবু
————————————————————-বিশ্বের নজির বিহীন উন্নয়নের এক দেশ চীন
যার কাছে শেখার আছে আমাদের সীমাহীন সুশৃঙ্খল পরিকল্পনার এক মহা উদাহরন চীন সারা বিশ্বের এক উন্নত অনন্য রূপায়ন ।দেশপ্রেম শ্রম মেধা সাশ্রয় ও কঠোর আইন অসম্ভবকে সম্ভব করেছে জনসংখ্যা নিয়ন্ত্রণ ,
ওরা করে না কোন অপব্যয় নিয়মে সেরা
ওদের কাছে বিশ্বের অর্থনীতি পড়েছে ধরা ।অপচয় কখনো করে না চীন আমাদের মতন সব কিছুই পরিকল্পিত ওদের করে খুবই যতন নিয়মে বাধা গোছানো পরিচ্ছন্নতায় ওদের জীবন
শিক্ষা দীক্ষা আদব কায়দায় ওরা অমূল্য রতন ।বিদেশী বিনিয়োগে উম্মুক্ত ওদের দ্বার
উন্নত সম্পর্ক গড়ে ওরা হয়েছে উদার ,
সস্তা শ্রমে অধিক লাভে ওরা করে বাণিজ্য
দেশের উন্নয়নে ওরা হয় নীতিতে একনিষ্ঠ।ক্ষুদ্র হতে ক্ষুদ্র বিষয়ে ওরা অপচয় করেছে বন্দ
তাই পতন করেছে সারা বিশ্বে অর্থনীতির ছন্দ ,
অপচয়কারী শয়তানের ভাই এ নীতিতে বিশ্বাসী
অথচ আমরা কখনো মানিনি ভুলে ও এই নীতি ।দিনের আলো ব্যবহারে চীন হলো সেরা
রাতের বেলা করে না আলোক সজ্জা ওরা ,
আমরা করি উল্টো কাজ গড়ি হরদম অপচয়
অপচয় রোধে সবারই এগিয়ে আসতে হয় ।ওদের সৃজনশীল দক্ষ কারিগরি শিক্ষা নীতি
বিশ্বে ওরা সর্ব সেরা সর্ব দিক ব্যবহার প্রযুক্তি ,
আমরা এখনও গরু রচনা মুখস্ত বিদ্যা করি
শিক্ষা নিয়ে বাণিজ্য এখনো নিয়ম আহামরি ।ওরা সততায় সেরা বিনয়ী চীনাদের ব্যবহার
দেশপ্রেমের নজির ওরা উদাহরণ আজ বিশ্বের,
সারা বিশ্বে ওদের পণ্য অল্প টাকায় কিনে হই ধন্য
আগামীতে সারা দুনিয়া কিনবে কারখানার জন্যে।শুল্ক মুক্ত বাজার অর্থনীতি চীনদেশের বাণিজ্য
ওদের টার্গেট হলো জাপান যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য,
সেটাই করে উন্নয়ন যা আগে বেশী প্রয়োজন
বিদুৎ হলো মূল সম্পদ সেটাই করে ওরা আহরণ।বিদুৎ সাশ্রয় করতেই সন্ধ্যা হলেই সবই বন্দ চীনে
দিনের আলো নতুন সূর্য করছে বিদুৎ উৎপাদনে ,
সূর্য হলো মূল্য শক্তি আলোই সবকিছুর মূলে
আজ তাই চীন সেরা জ্ঞান ও মেধার জোরে ।নবীজী তাই বলেছিলেন চীন হতে নিও শিক্ষা
ওদের মতো হতে হলে নিতে হবে আমাদের দীক্ষা ,
সততা ও দেশপ্রেম চাই সব অপচয় হউক বন্ধ
উন্নয়নে ভাবা দরকার দলাদলিতে না হই অন্ধ॥________________________________
6 Comments
Friends
Abul Hasan Tuhen
@abulhasantuhen
তুবা
@zariyaat
G M Harun Rashid
@g-m-harun-or-rashid
Zahidul Jamy
@zahidul
Rashed Rahman Abir
@rashed-rahman-abir
TANVIR MAHATAB AHMED KHAN
@tmaksolemn
mononesh-das
@mononesh-das
Asif Rahman
@asifaaron62
AdabenTatali
@adabentatali


বাহ! ছন্দে ছন্দে সুন্দর উপস্থাপনা। চীন সত্যি খুব শৃঙ্খলিত ও উন্নত। তবে কেন জানি আমার মনে হয়, সাজানো ফুলদানি থেকে আমরা বনে ফুটে থাকা ফুল বেশি পছন্দ করে থাকি। শুভেচ্ছা নেবেন।