Profile Photo

Mohammad Al-MamunOffline

  • Mohammad-Al-Mamun-Titu
  • Profile picture of Mohammad Al-Mamun

    Mohammad Al-Mamun

    4 years, 5 months ago

    মুহাম্মাদ আল-মামুন
    তারিখ: ১১.০১.২০২২ইং
    গীতি কবিতা :

    আমাদের গল্পটা
    ———————
    আমাদের গল্পটা ছিলনা স্বল্প
    ছিলনাকো মিছে কথন
    ছিলনা ছিলনা জানা
    শেষটায় হবে অন্যরকম।।

    আমাদের গল্পটা ছিলনা স্বল্প
    ছিলনাকো মিছে কথন ।।

    সুখের কাব্য লিখতে লিখতে
    দুঃখকে গেছি ভুলে
    জোছনা নদে ভিজবো বলে
    আঁধার গেছি ফেলে।।
    আমাদের গল্পটা ———–!!

    পাখি ডাকা ভোরে ঘুম ভাঙ্গা
    স্বর্গের নীড়ে থাকা
    সবই ছিলো আমাদের গল্পে
    ছিলনা ছিলনা জানা
    শেষটায় হবে অন্যরকম।।

    আমাদের স্বপ্নগুলো
    নিয়ে কাটে রাতদিন
    ভালোলাগা-ভালোবাসা
    উৎসবে রঙিন।

    আমাদের গল্পটা ছিলনা স্বল্প
    ছিলনাকো মিছে কথন ।।

    1 Share
    14
    15 Comments
Skip to toolbar