Profile Photo

A.H.M.Rashid ul HassanOffline

  • r@shidh@ss@n
  • Profile picture of A.H.M.Rashid ul Hassan

    A.H.M.Rashid ul Hassan

    • 4 years, 9 months ago

    #কবিতা
    হৃদপিন্ডের অধিকার চাই

    তুমি না থেকেও নিয়েছো যে শ্বাশত অবস্থান,
    তা অস্বীকারে আমার দুঃসাহস নাই,
    নিত্য তোমার সাথে যে অশরীরী সাক্ষাৎ,
    সে সুখ বঞ্চিত হবার সামর্থ্য আমার নেই,
    নির্বাক বার্তালাপে প্রকাশিত হয় যত কথা,
    সে ভাষার অনুভূতিতে নির্লিপ্ত থাকি কেমন করে,
    তোমার সুচারু কমনীয় আঁখি পল্লবে যে রহস্য,
    তাতে ফিরতে চাই বারবার পথ হারিয়ে,
    তোমার অধরের যে উষ্ণতায় আমি শিহরিত হই রোজ,
    সেই আদুর ওম থেকে দুরে রই কি করে,
    তোমার আহ্লাদী অভিমানের লালিমায় রাঙ্গে যে গোধূলি,
    সেই রঙ্গিন সন্ধ্যাটা ধুসর করবার অধিকার আমি রাখি না,
    উদ্বাস্তু এ হৃদয় কেবল অংশীদারত্ব চায়,
    অধিকার চায় তোমার ওই হৃদপিন্ডের।

    4
    3 Comments
    • ভালোবাসার শক্তিতে জয় হোক মানবতা

    • “নির্বাক বার্তালাপে প্রকাশিত হয় যত কথা,
      সে ভাষার অনুভূতিতে নির্লিপ্ত থাকি কেমন করে,
      তোমার সুচারু কমনীয় আঁখি পল্লবে যে রহস্য,
      তাতে ফিরতে চাই বারবার পথ হারিয়ে,” মনে যে আবেগ পুষে রেখেছি এতকাল হুবহু তুলে ধরলেন যেন। শুভেচ্ছা ও ভালোবাসা নেবেন।

    • মানবতার জয় হোক।

Skip to toolbar