Profile Photo

Nilufar GhaniOffline

  • Nilufar-Ghani
  • Profile picture of Nilufar Ghani

    Nilufar Ghani

    4 years, 5 months ago

    ক্রান্তি ভালবাসা

    বড় নির্মম হলেও সত্য প্রিয়ে
    একদিন হয়ে যাব ধুলি ধুসরমলিন
    সকল অবসন্নতায় হয়ে যাবো বিলীন
    মুখরিত পৃথিবীর একপ্রান্তে
    পৌঁছে যাবো ক্রান্তি সীমান্তে
    বাসী ফুলের মত নির্জীব অপাংক্তেয়
    সেদিন কেউ তাকাবেনা ফিরে
    নিজ নিজ বলয়ের ব্যস্ত তরঙ্গের ভীরে
    ডাকবেনা কেউ তোমায় আমায় যখন
    প্রিয় আমি তোমার তুমি আমার
    দুজন দুজনার
    নতুন করে সাথী হবো তখন
    নতুন করে করবো চারণ
    সেই প্রথম প্রহরের কথা
    শুধুই তোমার আমার রূপ গাঁথা
    কোন এক রোদেলা প্রহরে
    যখন কুষ্ণচূড়ার আবীরে
    হয়েছিলাম রঞ্জিত
    স্বপ্ননিলয় মোর
    তন্ময়তায় বিভোর
    ফুলে ফুলে হয়েছিল সজ্জিত
    চুপি চুপি শুধু কিছু আলাপন
    হৃদয়ের ইথারে তুলেছিল আলোড়ন
    যখন নিয়েছিলাম শপথ
    এক করে নিবো দুজনের পথ
    সুখ দুঃখের পালকী রথে্
    আরোহী হয়ে রইবো দুজনে একই গতিপথে
    দুজন দুজনার তরু ছায়ায়
    হারাব একই সুরের মায়ায়
    আজ সেই মহীরুহের ডালপালার বলয়
    তোমার আমার বেঁচে থাকার শান্তির আলয়
    জানিনা কখন ডাক আসবে কার
    ছিঁড়ে যাবে হারমোনিয়ামের কোন এক তার
    সেদিনও রোদেলা বিহগেরা
    রোদসীকে রাঙাবে আলোকের আলপনায়
    অথবা নীলিমার জলভরা লোচন
    অবনীর শিশির করবে সিঞ্চন
    আকাশে উঠবে চাঁদ
    তারাদের গভীর আহলাদ
    নির্ঝরিনীর মন্দ্রিত অনুনাদ
    মিলাবে একই সুরের খেয়ায়
    সোনালী গোঁধুলীর ছায়ায়
    নীর হারা বিহগ গভীর মায়ায়
    আসবে ছুটে ঘরের আবিষ্টতায়
    আকাশের গভীর নীলে
    হাজার তারার ছন্দমিলে
    তুমি খুঁজে নিও আমায়
    ঝরা পালকের ম্মৃতির প্রতিচ্ছায়ায়

    12
    12 Comments
Skip to toolbar