Profile Photo

Redwan KhanOffline

  • Redwan-Khan
  • Profile picture of Redwan Khan

    Redwan Khan

    4 years, 4 months ago

    একাকী ঝর্ণা আমি– দুঃখের প্রপাত
    রেদওয়ান খান
    =========================
    এত যে অপেক্ষায় গেল দিন-রাত
    মহামারি মহাকাল করতলে কাঁপে
    কখনো পাইনি তারে,কার অভিশাপে
    একাকী ঝর্ণা আমি– দুঃখের প্রপাত!
    কচুরি ফুলের চোখে পুকুরের ব্যথা–
    কী নিরব ভাষাহীন– স্তব্ধ নিঝুম !
    এই বুকে বেজে ওঠে মেঘের গুড়ুম
    হিজল বিছানো বনে, কয়নি সে কথা।

    কিসের অপেক্ষায় কাটে এ-জীবন ?
    ঋতু বদলের পরে ঋতুর বদল ?
    শ্রাবণে ছাতিমতলা ডাক দেয় কারে ?
    ডাকি যারে বোঝে নাই, সে আমার মন
    গলায় পেঁচিয়ে রাখি তাবিজ-মাদল
    হলদে পাতার মন– পায় নাই তারে!
    ========+++++++==========

    5
    5 Comments
Skip to toolbar