Profile Photo

Nilufar GhaniOffline

  • Nilufar-Ghani
  • Profile picture of Nilufar Ghani

    Nilufar Ghani

    4 years, 5 months ago

    মা
    এ কঠিন স্থলের পরে,
    পৃথিবীতে শুধু একটু জল
    মায়ের বুকের স্নেহাপ্লুত আঁচল।
    এই একান্ত আপন পরিমন্ডল
    অরণ্যের সবুজে ঘেরা নিভৃত আশ্রয়স্থল।
    জননীর জঠরে,
    অদৃশ্যমান নীরের গহবরে,
    তিলে তিলে যে অঙ্কুর হয়েছিল চারা,
    তোমায় দেখাতে পৃথিবী যে ছিল সদা দিশেহারা,
    সেই মাকে কোনদিনও ফেলনা বিষাদে
    তাঁরই ছোয়া লেগে আছে প্রতি অনুনাদে।
    যদিও বা তাঁর কোন কথার উদ্ভাসে,
    কষ্টের ছায়া ফেলে তোমার আকাশে
    মনে করে নিও সেই ছোট শিশুর কথা
    মমতা মাখানো মুখের সেই রূপকথা,
    যাঁর যাদু কাঠিতে চোখে নামত তন্দ্রার পরী
    কল্পের স্বপনলোকে ভেসে যেত তরী
    যার হাত ধরে ফেলেছ গুটি গুটি চরণ
    দুচোখ ভরে দেখেছ এ মোহিনী ভূবন।
    আজ যে ভ্রমণ তোমার এতদূর পথে
    মায়ের অশ্রুগাঁথা রয়েছে তার সাথে
    অর্জিত সকল সম্মান
    মায়ের চরণে করিলেও অর্পণ
    দিতে তাঁর পারবেনা শোধ
    তাই নিবেদন করি অনুরোধ,
    সব ত্রুটিগুলো তাঁর রেখ সযতনে
    যদিও বা মুহ্যমিত হও কোন ছন্দ পতনে
    সৌকর্য আর সমঝোতায়
    সবাইকে রেখ সঠিক সমতায়
    আজ সেই স্নেহসিক্ত মায়ের মুখখানি হলেওবা পরিশ্রান্ত
    কখনই যেন তুমি হয়োনাকো ক্লান্ত
    সব ফেলে দিও তাকে একটু সময়
    মনে রেখ এটাই তোমার শান্তির নিলয়
    অসহায় তুমি বড়
    যদি পেয়েও তাঁরে না কর
    পরম মমতার ছায়ায় যতন
    মাগো আমার মাগো
    কোথাও খুঁজে পাবে নাকো
    এমন নিঃস্বার্থ রতন।।

    13
    14 Comments
Skip to toolbar