Profile Photo

Nilufar GhaniOffline

  • Nilufar-Ghani
  • Profile picture of Nilufar Ghani

    Nilufar Ghani

    4 years, 5 months ago

    বাবা

    বাবা মানে বিরাট তরুছায়া
    গাম্ভীর্যের বাঁধনে প্রগাঢ় মায়া
    বাবা মানে সকল বিপদের শরণ
    সকল প্রশ্নের সহজ উত্তরণ

    বাবা মানে প্রথম প্রহরের শিক্ষণ
    কঠিন পৃথিবীকে সহজকরে আলিঙ্গন
    বাবা মানে স্নেহের ঝড়নাধারা
    মায়ের শাসনের নীচে একটু আসকারা

    বাবা মানে অভ্রজমাটবাঁধা তুহিন
    সুপ্ত যাতনার নীলে লীন
    বাবা মানে সকল বোঝার বাহন
    সকল দায়ের ভার নিয়ে রাত্রী যাপন

    বাবা মানে আমার অহংকার
    আমার সংস্কারের অলংকার
    বাবা মানে আমার পরম নির্ভরতা
    আঁখির পল্লবছায়ায় পরম ব্যকূলতা

    বাবা মানে সব সুরের মিষ্টি লয়
    বাবা নেই তো কীসের অদৃশ্যমান ক্ষয়
    বাবা মানে আমার নির্ভিকতা
    চলার পথে সাহসের সজীবতা

    বাবা তুমি আমার চোখের আলো
    ওপাড়ে অনেক থেকো ভালো।।

    12
    11 Comments
Skip to toolbar