-
মৃত্তিকার দাবী
আজ বয়েযাক এই ভূ স্বর্গে এক ভালবাসার প্লাবন
তপ্ত পৃথিবী হোক শান্ত একবুক জল করে সিঞ্চন
বাতাসে বাতাসে উদগীরিত কার্বণ
যেমনি করছে এ অবনী দূষণ
তেমনি করে মানুষকে আজ করছে হনন
হিংস্রতার আর কদর্যতার কলুষ ভরা মননহে জনক জননী
কাটাও তোমরা বিনিদ্র রজনী
সন্তানকে দিতে উচ্চ শিক্ষা
দিতে যাও ভুলে আসল দীক্ষাএ পৃথিবীর বড় প্রয়োজন
মেধা আর সুমননের মধুর সম্মেলন
নক্ষত্রের আলোর উদ্ভাসে
যারা ফুটবে আগামী আকাশেমমতার সুরে মধুর অনুরনণে
ভরিয়ে দাও তার মননে
প্রগাঢ় ভালবাসার প্লাবন
সুকুমার বৃত্তির গভীর প্রস্ফুটনউচ্চ শিক্ষার বিদ্যাপীঠে
সে যেন কদম না রাখে ধ্বংসের ইটে
নক্ষত্র হয়ে ফুটবার তরে
না যেন হয় রঞ্জিত কদর্যতার ধুসরেহে মানব সন্তান
তোমার শিক্ষণ
যদি না শেখায় তোমায় মূল্যবোধের ব্যঞ্জন
পাবন হয়ে না শেখায় তোমায়
নক্ষত্রসম চারপাশ করতে দীপায়ন
না দেয় তোমায় ভালবাসার প্লাবন
তবে তা শুধুই রয়ে যাবে বইএর পাতার মূদ্রন
সন্তানহারা শত আবরারের ক্রন্দন
শারমিন-তনু-শাজনীন আরও হাজারো নক্ষত্রের পতন
পৃথিবীর বুকে তুলবেনা কোন আলোড়নভুলোনা এ মৃত্তিকার দাবী
যার কাছে রয়েছে তোমার স্বপ্নের চাবি
সাজাতে তোমার স্বপ্ননিলয়
ভুলে যেওনা মাটির বন্ধন
এগিয়ে এস ক্রন্দসী ধরার মুছে দিতে ক্রন্দন
প্লাবিত কর তোমার ভালবাসায়
রুধিত ধরায় বইয়ে দাও শ্রাবণের বর্ষণ
আলোয় আলোয় ভরিয়ে তুলো স্বপনের পৃথিবী
তোমার উজ্জীবনের ছোঁয়ায়
রৌদ্রস্নাত হয়ে উঠুক আমাদের এ প্রিয় ভূবন11 Comments-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 25 January 2022 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
Friends
ফারুক আব্দুল্লাহ - Faruq Abdullah
@faruq-abdullah
আব্দুল মজিদ মারুফ
@abdulmojid
ফারহাত আহমেদ
@farhat-ahmed
Himel Paul
@himel1881
S.M ROBEL
@smrobel
মেহেদি হাসান রাশিক
@mehedi-hasan-rashik
SHABBIR AHAMED
@shabbir
রক্তিম জয়
@racktimjoy
Ishrat Jahan
@ishratjahan


অসাধারণ লাগলো